কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে’

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।

রোববার (৪ জুলাই) দুপুরে এ কথা জানান তিনি।

এমদাদুল হক বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখানো আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।

এদিকে রোববার দুপুর ১টা থেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপরেটররা ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দিয়েছে বলে জানা গেছে।

দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ায় গত ১৭ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা। যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ব্যবহার করা যায়নি। এরপর ৩১ জুলাই ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১০

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১১

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১২

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৩

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৫

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৬

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৮

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৯

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

২০
X