কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে পরিবর্তন করবেন এক্স অ্যাকাউন্টের ইউজার নেম 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক্স বা টুইটার অ্যাকাউন্ট খোলার সময় অনেকে মনমতো ইউজার নেম পাই না। তবে এখন ব্যবহারকারীরা চাইলেই নিজেদের ইউজার নেম পরিবর্তন করতে পারবে। এক্সের নতুন আপডেটের মাধ্যমে এ পরিবর্তন করা যাবে।

যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানেন, এক্সের ইউজার নেম ও প্রোফাইল নাম বিষয়টি এক নয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করা যায়। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়ে থাকে। একই সঙ্গে পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।

অন্যদিকে এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজার নেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য একক ও ভিন্ন থাকবে।

যে পদ্ধতিতে ওয়েব ব্রাউজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজার নেম পরিবর্তন করা যাবে -

ওয়েব ব্রাউজার বা কম্পিউটার থেকে এক্সের ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

১. প্রথমে এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ২. বাঁপাশের মেনু থেকে ‘মোর’ অপশন যেতে হবে। ৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন। ৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করে ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন। ৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন । ৬. তারপর ‘ইউজার নেম’ নির্বাচন করুন। ৭. ইউজার নেম এর নিচে নতুন ইউজার নেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।

তবে আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজার নেম পরিবর্তনের প্রক্রিয়া একই। এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে -

১. এক্স অ্যাপ চালু করুন এরপর প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন। ২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন। ৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। ৪. এখন ‘ইউজার নেম’ অপশন যেতে হবে। ৫. নতুন ইউজার নেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন। ৬. আপনার নতুন ইউজার নেম টাইপ করুন। তারপর ‘ডান’ অপশনটি নির্বাচন করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১০

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১১

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১২

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৩

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৪

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৫

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৬

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৭

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৮

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৯

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

২০
X