কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল

এস এম কামাল। ছবি : কালবেলা
এস এম কামাল। ছবি : কালবেলা

দেশের তথ্যপ্রযুক্তির খাতের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কামাল আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এস এম কামালের দীর্ঘদিনের বন্ধু বিসিএসের সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আবেগাপ্লুত কণ্ঠে আবদুল্লাহ এইচ কাফি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাত সংগঠন ও একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এস এম কামালের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি আইবিএমের আন্তর্জাতিক চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে দেশে এসে কম্পিউটার শিল্প গড়ে তোলার কাজ করেছেন। কম্পিউটারের প্রসারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। এস এম কামাল সৎ, নির্মোহ, প্রচারবিমুখ হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে দিয়ে গেছেন।

রাহিতুল ইসলামের লেখা ‘তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল’ বই থেকে জানা যায়, এস এম কামালের জন্ম ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায়। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম ব্যাচ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৮ সালে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমে পেশাজীবন শুরু করেন। পরে আশির দশকের মাঝামাঝি সময় থেকে বেশ কয়েক বছর তিনি বেক্সিমকো কম্পিউটার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের প্রসারে এস এম কামালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিসিএস ছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এস এম কামাল স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ ফজর রাজধানীর সোবহানবাগ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X