কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশে আসতে আগ্রহী চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের প্রবেশের পর এবার চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টও কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।

তিনি জানান, বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স আবেদন সোমবারই অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিগ টেক জায়ান্টদের যাত্রা শুরু হলো ড. ইউনূসের হাত ধরেই।

তিনি আরও জানান, আমরা ইতোমধ্যে চীনা টেক জায়ান্ট টেনসেন্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি। তারা বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে, এবং আমরা তাদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছি।

এ ছাড়া ওএসআইআরআইএস (OSIRIS Group) নামের একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানও বাংলাদেশে আসছে বলে জানান তিনি। দেশের প্রথম হাইপার-স্কেলার ক্লাউড এবং বিশ্বমানের সিকিউরড ডেটা সেন্টার স্থাপন হচ্ছে ‘যাত্রা’ নামক বাংলাদেশি কোম্পানির উদ্যোগে কালিয়াকৈর হাইটেক পার্কে। এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে মেটা, গুগলসহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের পে-লোড যুক্ত হতে পারে বলেও জানান ফাইজ।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি। প্রতিষ্ঠানটি ইন্টারনেট-ভিত্তিক সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজুড়ে কার্যক্রম পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X