কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন গ্রাহকদের জন্য বিশাল ছাড় দিচ্ছে স্টারলিংক, পাবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।

স্টারলিংকের রেসিডেনসিয়াল ইন্টারনেট প্ল্যানের (গতি ১৫০ থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত), মাসিক মূল্য কমিয়ে আনা হয়েছে ১২০ ডলার (প্রায় ১৪ হাজার ৫৯৭ টাকা) থেকে ৯৯ ডলারে (প্রায় ১২ হাজার ৪২ টাকা)। অন্যদিকে ‘রেসিডেনসিয়াল লাইট’ প্ল্যানের (গতি ৪০ থেকে ১৩৫ এমবিপিএস পর্যন্ত) দাম ১৫ ডলার (প্রায় ১ হাজার ৮২৪) কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৫ ডলার (প্রায় ৭ হাজার ৯০৬ টাকা)।

এ ছাড়া, স্যাটেলাইট ডিশের দামও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে—৩৪৯ ডলারের (প্রায় ৪২ হাজার ৪৫৩ টাকা) বদলে এখন সেটি ১৭৫ ডলারে (প্রায় ২১ হাজার ৮৭ টাকা) কেনা যাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে গ্রাহকরা বিনামূল্যে স্টারলিংকের ডিশ পাচ্ছেন। তবে এর জন্য একটি শর্ত রয়েছে- গ্রাহককে অন্তত এক বছরের জন্য স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করতে হবে।

তবে এসব অফারের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ শর্ত বা ব্যতিক্রম রয়েছে, যেটা খেয়াল রাখা জরুরি। এই ছাড়গুলো শুধু সেই এলাকাগুলোর জন্য প্রযোজ্য, যেখানে স্টারলিংকের ব্যান্ডউইথ অতিরিক্ত আছে। যেমন : যুক্তরাষ্ট্রের সিয়াটলের মতো শহরে যেখানে চাহিদা অনেক বেশি, সেখানে নতুন গ্রাহকদের অতিরিক্ত ১ হাজার ডলার পর্যন্ত ফি গুনতে হতে পারে।

এই ছাড় মূলত গ্রামীণ বা তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ এলাকায় প্রযোজ্য- যেখানে আগে স্টারলিংক বিনামূল্যে স্যাটেলাইট ডিশ দেওয়ার অফার দিয়েছিল।

পেন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, প্রতি বর্গমাইলে সর্বোচ্চ ৬ দশমিক ৬৬টি পরিবার স্টারলিংক ব্যবহার করতে পারলে ন্যূনতম ব্রডব্যান্ড স্পিড বজায় থাকে। এর চেয়ে বেশি হলে গতি কমে যায়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম পিসিম্যাগের মতে, এই ছাড় শুধু প্রথম ১২ মাসের জন্য প্রযোজ্য। এক বছর পর ব্যবহারকারীদের নিয়মিত মূল্যে ফিরতে হবে।

স্টারলিংকের ওয়েবসাইটে বলা হয়েছে, আপনার স্যাটলাইটের কিট অ্যাকটিভেশনের তারিখ থেকে ১২ মাসের প্রমোশনাল পিরিয়ড শুরু হবে। এরপর আপনাকে নিয়মিত মাসিক ফি দিতে হবে।

এ ছাড়া, একাধিক প্রতিবেশী মিলে একসঙ্গে স্টারলিংক ব্যবহার করলে (কমিউনিটি ডিল) খরচ আরও কমানো সম্ভব হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X