কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জিমেইল ব্যবহারকারীদের জরুরি সতর্কতা দিল গুগল 

জিমেইল। ছবি : সংগৃহীত
জিমেইল। ছবি : সংগৃহীত

স্প্যাম, ফিশিং ও ভুয়া ইমেইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই নতুন সিদ্ধান্ত নিয়েছে গুগল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশনা মেনে পদক্ষেপ না নিলে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ সীমিত বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, জিমেইলের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করেছে। নতুন নিয়ম অনুযায়ী ব্যবহারকারীদের কিছু আপডেট বাধ্যতামূলকভাবে করতে হবে। গুগল ইতিমধ্যে ইমেইল ও লগইন স্ক্রিনের মাধ্যমে অনেককে সতর্ক করেছে। বার্তা ১৫ থেকে ৩০ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সময়মতো নির্দেশনা না মানলে অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন।

এতে আরও বলা হয়েছে, স্প্যাম, ফিশিং এবং ভুয়া ইমেইলের ক্রমবর্ধমান হুমকি রোধে গুগল নতুন নিরাপত্তা উদ্যোগ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিদিন অসংখ্য সন্দেহজনক মেইল বন্ধ করা হলেও, সাইবার অপরাধীদের প্রতারণা কৌশলে আরও জটিল হচ্ছে। তাই গুগল জিমেইলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর ও সর্বজনীন করেছে। এর অংশ হিসেবে ব্যবহারকারীদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট করতে হবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।

নিম্নে ব্যবহারকারীদের আপডেটের ধাপগুলো উল্লেখ করা হলো-

লগইন পদ্ধতি

শুধু ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে জিমেইল লগইন এখন আর যথেষ্ট নয়। গুগল এখন ওঅথ ২.০ নামে টোকেনভিত্তিক নিরাপদ লগইন পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে। গুগল জানায়, বেশিরভাগ আধুনিক অ্যাপ ইতিমধ্যে এই পদ্ধতি সমর্থন করে।

রিকভারি তথ্য হালনাগাদ

জিমেইল অ্যাকাউন্টে বিকল্প ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর হালনাগাদ থাকলে জটিল পরিস্থিতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা অনেক সহজ হয়। তাই ব্যবহারকারীদের অবশ্যই রিকভারি তথ্য আপডেট রাখতে হবে।

টু-স্টেপ ভেরিফিকেশন চালু

ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের ‘সিকিউরিটি’ ট্যাব থেকে টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করতে হবে। এসএমএস, অথেনটিকেটর অ্যাপ বা ফিজিক্যাল সিকিউরিটি কি-এর মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X