কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন নির্মাণকারী সংস্থার নাম অ্যাপ্‌ল হলো কীভাবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী প্রতিষ্ঠানের নাম অ্যাপল। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বা অ্যাপল ওয়াচ- প্রযুক্তিপ্রেমীদের কাছে নামটি মানেই আলাদা আভিজাত্য। তবে এই নামকরণের পেছনে রয়েছে মজার এক গল্প।

১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়ক তাদের স্বপ্নের প্রযুক্তি কোম্পানির যাত্রা শুরু করেন। শুরুতে তারা চেয়েছিলেন কোম্পানির নাম রাখতে ‘এক্সিকিউটেক’ বা ‘মেট্রিক্স ইলেকট্রনিক্স’। কিন্তু নাম দুটি উচ্চারণে যেমন ভারী, তেমনি করপোরেট ঘরানার। জবস ও ওজনিয়কের মনে হলো, সাধারণ মানুষের কাছে এসব নাম কঠিন মনে হবে, সহজে গ্রহণযোগ্য হবে না। তাই শেষ মুহূর্তে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তারা।

এর কিছুদিন পর ক্যালিফোর্নিয়ার একটি অর্গানিক ফার্মে সময় কাটাতে যান স্টিভ জবস। প্রকৃতির কাছাকাছি থেকে তিনি ভাবলেন, কোম্পানির নাম প্রকৃতির মতো সহজ ও প্রাণবন্ত হওয়া উচিত। এ ছাড়া তার আরেকটি কৌশল ছিল, ফোন ডিরেক্টরিতে যেন নামটি সবার আগে আসে। এই দুটি কারণেই শেষ পর্যন্ত তিনি বেছে নেন ‘অ্যাপল’ নামটি।

প্রথমে কোম্পানির নাম রাখা হয় ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’। তবে সময়ের সঙ্গে ব্যবসা ও পণ্যের ক্ষেত্র বাড়তে থাকায় পরে নাম বদলে রাখা হয় ‘অ্যাপল ইনকর্পোরেটেড’।

শুরুটা হয়েছিল ব্যক্তিগত কম্পিউটার দিয়ে। এরপর একে একে বাজারে আসে ম্যাকিন্টশ, আইপড, আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ। বর্তমানে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান শুধু স্মার্টফোন বা কম্পিউটার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি খাতেও অবদান রেখে চলেছে।

সূত্র : আনন্দবাজার ডটকম

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X