বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’

শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’। জেসিআই বাংলাদেশের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এসপায়ার টু ইনোভেটের (এটুআই) সহযোগিতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) হবে ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩’।

আজ বুধবার রাজধানীর আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক্সপোর বিভিন্ন আয়োজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির এবং এটুআই প্রোগ্রামের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিনসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হলো—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুণদের সংগঠন জেসিআই বাংলাদেশ যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সেজন্য তারা প্রশংসা পাওয়ার দাবি রাখে। তাদের এই অনুষ্ঠানটির সফল করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখব।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দেশে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এত বড় আয়োজন এটাই প্রথম। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য মাত্রার সঙ্গে জেসিআই বাংলাদেশ সংগঠনের তারুণ্যদীপ্ত অংশগ্রহণ এক ভিন্ন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে এ বছরই প্রথম জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিউর বা সিওয়াইই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হচ্ছে। এই অধিবেশনে প্রায় ২৫০ জন তাদের উদ্ভাবনী ব্যবসার আইডিয়া শেয়ার করবেন। এর মধ্যে থেকে ১৫ জন বিজয়ীর জন্য রয়েছে সাড়ে তিন লাখ টাকা নগদ অর্থ পুরস্কার। তাদের ব্যবসাকে জেসিআইয়ের বিশ্ব প্ল্যাটফর্মে দেখানোর সুযোগ এবং ভেঞ্চার ক্যাপটালস্টদের থেকে আরও ফান্ডিং জেনারেশনের সুযোগও থাকছে এই আয়োজনে।

জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩ এর সকল তথ্য পাওয়া যাবে এই www.jcisummit.com ওয়েবসাইটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X