কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৪২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভয়েস মেসেজে নতুন সুবিধা আনল হোয়াটসঅ্যাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনলাইন বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত এই মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতেও কাজ করছে তারা। এবার তারই অংশ হিসেবে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ এবার অডিও বা ভয়েস মেসেজ ফিচারটিকে ‘ভিউ ওয়ান্স’ অপশনের মাধ্যমে আপডেট করছে। এর মানে হলো সেন্ডার ও রিসিভাররা মাত্র একবারই কোনো ভয়েস নোট খুলতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভয়েস নোটগুলোর জন্য ‘ভিউ ওয়ান্স’ মোড চালু করলে এটি গোপনীয় মেসেজ সেভ বা ফরোয়ার্ড হতে দেবে না। ফিচারটি একবার ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিংয়ের সময় ভয়েস নোট ওয়েভফর্মের ডানদিকে একটি ছোট্ট আইকন দেখা যাবে। যা ট্যাপ করে এই মোডটি সক্রিয় করা যাবে।

এরপর এই মোড চালু হলে রিসিভার একবার মাত্র সেটি শুনতে সক্ষম হবেন, ফাইল খোলার পর সেটি ক্লোজ করলেই অডিও মেসেজ মুছে যাবে। এমনকি সেন্ডারও আর সেই ফাইল অ্যাক্সেস করতে পারবেন না। এতে করে ব্যবহারকারীদের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ভুল হাতে পড়ার ঝুঁকি দূর হবে।

নতুন এই ফিচারটি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ব্যবহারকারীরা পেয়েছেন। এটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২২.৪ ভার্সন বা আইওএস বিটা ২৩.২১.১.৭৩ ভার্সন আপডেট করে অ্যাক্সেস করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X