শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৪৬ সেবা এখন ‘মাইগভ’ এ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

জনগণকে সকল সরকারি সেবা একই ঠিকানায় দেওয়ার প্ল্যাটফর্ম ‘মাইগভ’ এ যুক্ত হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৪৬টি সেবা। সিটিজেন চার্টারভুক্ত ২৭টি সেবাসহ এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের মোট ১৪৬টি ডিজিটাইজড এখন থেকে মাইগভ এ পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত এক কর্মশালা থেকে এই সেবাগুলোর উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ’ শিরোনামে আয়োজিত ওই কর্মশালায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন এটুআই এর যুগ্ম-প্রকল্প পরিচালক ছাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তর ও সংস্থা ডিজিটাইজেশনের আওতায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৬টি সেবা ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে ৭৫টি সেবা অগ্রাধিকারভিত্তিতে নাগরিকের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন সেবায় ১৯২টি আবেদন পাওয়া গেছে এবং এর মধ্যে ৯১টি নিষ্পন্ন হয়েছে।

এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক ছাইফুল ইসলাম বলেন, মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনেই রেজিস্ট্রেশন করা, সেবার আবেদন করা, পেমেন্ট করা, আবেদনের দাপ্তরিক প্রক্রিয়া করা এবং অনলাইনেই সেবাপ্রাপ্তির সুযোগ রয়েছে। মাইগভ তাই স্মার্ট সরকারের স্মার্ট সেবার প্ল্যাটফর্ম। এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাগুলো এই সমন্বিত সেবা প্ল্যাটফর্ম মাইগভে পাবেন নাগরিকরা। মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটাইজড করার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X