কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরেই বন্ধ হয়ে যাবে লাখ লাখ জি-মেইল অ্যাকাউন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামনের ডিসেম্বর মাসেই ডিলিট হতে যাচ্ছে লাখ লাখ নিষ্ক্রিয় জি-মেইল অ্যাকাউন্ট। এরই মধ্যে ব্যবহারকারীদের সতর্কতা মেসেজও পাঠাতে শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছিল গুগল। সে সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, যদি কোনো ব্যক্তি দুই বছর বা তার বেশি সময় ধরে জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে গুগল সেসব অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।

মে মাসে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি একটি ব্লগ পোস্টে লেখেন, ‘ঝুঁকি কমাতে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে গুগল। যদি কোনো ব্যবহারকারী তার জি-মেইল অ্যাকাউন্টে কমপক্ষে ২ বছর সাইন-ইন না করে থাকেন তাহলে গুগল ওয়ার্কস্পেস (জি-মেইল, ডক্স, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার) এবং গুগল ফটোজের কন্টেন্টসহ জি-মেইল অ্যাকাউন্ট ও এর কন্টেন্ট মুছে দেওয়া হবে।’

তিনি আরও লেখেন, ‘এসব নিষ্ক্রিয় অ্যাকাউন্টে প্রায়ই পুরোনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড দেওয়া থাকে। এগুলোতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও কম ব্যবহার করা হয়; যার ফলে এসব অ্যাকাউন্টের নিরাপত্তা অনেক কম।’

তবে, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোর জন্য একটি সংশোধনী ঘোষণা করেছে গুগল। ব্যবহারকারীদের জি-মেইল অ্যাকাউন্ট প্রত্যেক ২ বছর পরপর একবার করে লগইন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও সবার পুরোনো গুগল অ্যাকাউন্ট পরীক্ষা করার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১০

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১১

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১২

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৩

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৪

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৫

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৬

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৮

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৯

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

২০
X