কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আপনার জিমেইল হ্যাকড হয়েছে কিনা যাচাই করুন এখনই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিমেইল এখন শুধু ই-মেইল নয়- ব্যাংকিং নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ফোন ব্যাকআপ, কন্ট্যাক্ট, ছবিসহ অসংখ্য ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। তাই অ্যাকাউন্ট হ্যাক হলে সমস্যায় পড়ার সম্ভাবনা খুব বেশি। অনেক সময় হ্যাক হলেও তা আমরা বুঝতে পারি না।

তবে গুগলের কিছু নিরাপত্তা সেটিংস ব্যবহার করলে সহজেই জানা যায় অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকেছে কি না।

কীভাবে বুঝবেন আপনার জিমেইল হ্যাকড হয়েছে কি না

কম্পিউটার দিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন। বাম দিকের মেনু থেকে Security ট্যাব খুলুন। এরপর Your Devices → Manage All Devices এ ক্লিক করুন।

সেখানে আপনার অ্যাকাউন্টে লগইন করা সব ডিভাইসের তালিকা দেখতে পাবেন। অপরিচিত বা সন্দেহজনক কোনো ডিভাইস দেখলে সেটি নির্বাচন করে Sign Out করুন। ডিভাইস চিনতে না পারলে Don’t Recognize Something অপশন ব্যবহার করুন।

অন্য কারও ব্যবহারের প্রমাণ মিললে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখুন। পাসওয়ার্ড চুরি হলেও কেউ ঢুকতে পারবে না। একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করবেন না। ফোন ও কম্পিউটারের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন।

অচেনা ই-মেইলের লিংক বা অ্যাটাচমেন্টে কখনোই ক্লিক করবেন না।

জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখা কঠিন কিছু নয়। একটু সচেতন হলে হ্যাকিংয়ের ঝুঁকি কমে যায় অনেকটাই। নিয়মিত ডিভাইস চেক করা, শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা এবং 2FA চালু রাখাই আপনার অ্যাকাউন্টের সবচেয়ে বড় নিরাপত্তা।

সূত্র : প্রযুক্তি

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X