কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

বারবার মহাকাশে গিয়ে কী নিয়ে আসে নাসার এই যান?

আমেরিকার বায়ুসেনার রহস্যময় মহাকাশযান এক্স-৩৭বি। ছবি : সংগৃহীত
আমেরিকার বায়ুসেনার রহস্যময় মহাকাশযান এক্স-৩৭বি। ছবি : সংগৃহীত

আবারও মহাকাশ সফরে যেতে চলেছে আমেরিকার বায়ুসেনার রহস্যময় মহাকাশযান এক্স-৩৭বি, যা পরিচিত ‘সুপার সিক্রেট’ বিমান হিসাবেও। আমেরিকার বায়ুসেনা এবং বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’-এর তরফে যৌথ ভাবে বিমানটি মহাকাশে পাঠানো হচ্ছে।

আগে জানানো হয়েছিল, ১১ ডিসেম্বর ওই যান মহাকাশে পাঠানো হবে। তবে পরবর্তীতে সেই পরিকল্পনা বদলে যায়। আগামী ২৮ ডিসেম্বর আমেরিকার রহস্যে ঘেরা বিমানের মহাকাশে উদ্দেশে রওনা দেওয়ার কথা।

ফ্লোরিডায় নাসার মহাকাশ বিমান উৎক্ষেপণ কেন্দ্র ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে একটি ফ্যালকন হেভি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে সেই বিমান।

আমেরিকার বিমানবাহিনীর মানববিহীন বিমানকে নিয়ে বহু রহস্য রয়েছে। পৃথিবীর কক্ষপথে এখনও পর্যন্ত পাঁচটি দীর্ঘমেয়াদি অভিযানে পাঠানো হয়েছে এক্স-৩৭বিকে।

প্রতি বার সেই মহাকাশযানের সঙ্গে পাঠানো হয়েছে গোপন পেলোড। যদিও সেই পেলোডে কী থাকে, তা কখনও প্রকাশ্যে আনা হয়নি।

নাসার রোবোটিক মহাকাশযানটি নাসার বিখ্যাত ‘স্পেস শাটল’-এর মতোই আকারে অনেক ছোট। যানটি প্রায় ২৯ ফুট লম্বা এবং ৯.৫ ফুট চওড়া। ডানার দৈর্ঘ্য ১৫ ফুটের কাছাকাছি।

যে পেলোড সেই বিমানের সঙ্গে পাঠানো হয়, তা প্রায় ৭ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া। প্রতি অভিযানের সময় মহাকাশযানটির ওজন থাকে পাঁচ হাজার কিলোগ্রামের কাছাকাছি।

এই মহাকাশ অভিযান নিয়ে এক সময় বহু প্রশ্ন ওঠায় আমেরিকার বায়ুসেনা এক বার এক বিবৃতিতে বলেছিল, ‘এক্স-৩৭বির প্রাথমিক উদ্দেশ্য হলো মহাকাশে ভবিষ্যতের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা করে দেখা এবং অভিযান সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা নিয়ে গবেষণা চালানো।’

নাসার ‘স্পেস শাটল’-এর মতোই, সৌরচালিত এক্স-৩৭বি মহাকাশ বিমানটি রকেটের সাহায্যে উড়ে যায়। ক্ষুদ্র মহাকাশযানটি ১৭৭ থেকে ৮০৫ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় কাজ করার জন্য তৈরি করা হয়েছে।

১৯৯৯ সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা প্রথম এক্স-৩৭ অভিযান শুরু করে, যা প্রাথমিক ভাবে দুটি মহাকাশযান তৈরির পরিকল্পনা করেছিল। একটি ‘অ্যাপ্রোচ অ্যান্ড ল্যান্ডিং টেস্ট ভেহিকল’ (এএলটিভি) এবং অন্যটি ‘অরবিটাল’ যান৷

এর পর ২০০৪ সালে আমেরিকার বায়ুসেনার কাছে প্রকল্পটি হস্তান্তর করে নাসা। বায়ুসেনার ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (দর্প)’-র হাতে তুলে দেওয়া হয় প্রকল্পটি।

২০০৬ সালে এএলটিভি মহাকাশযানের কাজ শেষ করে দর্প। বেশ কয়েকটি পরীক্ষা করে দেখাও হয়। কিন্তু নাসার পরিকল্পনা করা অরবিটাল কখনও তৈরিই হয়নি। তবে সেই অরবিটাল যানের অনুপ্রেরণা থেকেই এক্স-৩৭বি তৈরি হয়।

এক্স-৩৭বি যানটির দায়িত্ব যায় আমেরিকার বায়ুসেনার কাছে। যানটি এখন সে দেশের বায়ুসেনার ‘র‍্যাপিড ক্যাপাবিলিটিস অফিস’ দ্বারা চালিত হয়।

দুটি ভিন্ন এক্স-৩৭বি বিমান মহাকাশে মোট পাঁচটি অভিযানে গিয়েছে। যেগুলি পরিচিত ওটিভি (‘অরবিটাল টেস্ট ভেহিকেল’-এর সংক্ষিপ্ত রূপ)-১, ওটিভি-২, ওটিভি-৩, ওটিভি-৪ এবং ওটিভি-৫ নামে।

আমেরিকার ‘অ্যাটলাস ভি’ রকেটটির পিঠে চড়ে প্রথম চারটি অভিযানে গিয়েছিল এক্স-৩৭বি। পঞ্চম অভিযানটির সময় ব্যবহার করা হয়েছিল আমেরিকার ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’-এর ফ্যালকন-৯ রকেটকে।

ওটিভি-১ অভিযানটি ২০১০ সালের এপ্রিলে হয়েছিল। ২২৪ দিন সেটি মহাকাশে ঘুরতে থাকে। ওটিভি-২ অভিযান চলেছিল এর প্রায় দ্বিগুণ সময় ধরে। উৎক্ষেপণের পর প্রায় ৪৬৮ দিন মহাকাশে কাটিয়েছিল এক্স-৩৭বি। ২০১২ সালের জুনে সেটি পৃথিবীতে ফিরে আসে। এর পর ওটিভি-৩ এবং ওটিভি-৪ অভিযানের সময় মহাকাশযানটি আরও বেশি সময় মহাকাশে কাটিয়ে ফিরে আসে। চতুর্থ অভিযানের সময় যানটি ৭১৮ দিন মহাকাশে ছিল।

২০১৭ সালের ৭ সেপ্টেম্বর পঞ্চম অভিযানে গিয়েছিল এক্স-৩৭বি। ৭৮০ দিন মহাকাশে কাটিয়ে ফিরে আসে সেই যান।

কিন্তু কেন এই বিমান রহস্যজনক? এক্স-৩৭বি এবং এর পেলোডগুলি নিয়ে বার বার সাবধানী হতে দেখা গিয়েছে নাসাকে। এই মহাকাশযান নিয়ে বহু জল্পনাও রয়েছে।

জল্পনা রয়েছে, এক্স-৩৭বি বিমানটি আদতে এক বিশেষ অস্ত্র। যার অন্যান্য দেশের উপগ্রহগুলোর ছবি তোলার এবং ক্ষতি করার ক্ষমতা রয়েছে।

তবে মহাকাশযানটি খুব ছোট হওয়ায় অন্য উপগ্রহে সহজেই নজরদারি চালাতে পারে বলেও মনে করা হয়। যদিও বিজ্ঞানীদের দাবি, আকারে ছোট হওয়ায় অন্য উপগ্রহের ক্ষতি করার ক্ষমতা নেই এক্স-৩৭বি-র।

মহাকাশযানটি এক বার অভিযানে গেলে কেন এত দিন মহাকাশে কাটায় তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সেটি মহাকাশে কী করে, তার-ও কোন স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

আবার অনেকের দাবি, প্রতিটি অভিযান শেষে এক্স-৩৭বি পৃথিবীতে পৌঁছলে বিজ্ঞানীরা তেজস্ক্রিয়তা রোধী পোশাক পরে বিমানের অন্দরে যান। তা হলে কী মহাকাশ থেকে কোনও বিশেষ পদার্থ খুঁজে নিয়ে আসে এক্স-৩৭বি? রয়েছে ধোঁয়াশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X