বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মেটার বিরুদ্ধে মামলার হুমকি ইলন মাস্কের

মেটার বিরুদ্ধে মামলার হুমকি ইলন মাস্কের

মেটার তৈরি সামাজিকমাধ্যমের নতুন অ্যাপ ‘থ্রেডস’ উন্মুক্ত করার দুদিনেই এতে যুক্ত হওয়া ব্যবহারকারীর সংখ্যা চিন্তার ভাঁজ ফেলেছে টুইটার মালিক ইলন মাস্কের কপালে।

টুইটারপ্রধানের অভিযোগ, তার প্রতিষ্ঠানের সাবেক কর্মীদের সহায়তা নিয়ে তৈরি করা হয়েছে ‘থ্রেডস’ অ্যাপ। এর জন্য মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

ইলন মাস্ক বলেছেন, ‘প্রতিযোগিতা ঠিক আছে; কিন্তু প্রতারণা নয়।’ যদিও টুইটারের এ অভিযোগ অস্বীকার করেছে মেটা।

বৃহস্পতিবার (৬ জুলাই) সামাজিকমাধ্যমের নতুন অ্যাপ্লিকেশন ‘থ্রেডস’ অ্যাপটি উন্মুক্ত করে মেটা। চালু হওয়ার পর দুদিনেই তিন কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন এতে। এর নির্মাতা মেটার কর্তারা থ্রেডসকে টুইটারের বিকল্প হিসেবেই তুলে ধরছেন ব্যবহারকারীদের সামনে। আর প্রযুক্তি বিশেষজ্ঞরা এই অ্যাপকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করছেন।

সেমাফোর নামের একটি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বলছে, টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো গত বুধবার মেটার সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, থ্রেডস তৈরি করতে ইচ্ছাকৃত ও বেআইনিভাবে টুইটারের গোপনীয় ব্যবসায়িক কৌশল এবং অন্যান্য মেধাস্বত্ব ব্যবহার করা হয়েছে।

স্পিরোর অভিযোগ বলেছেন, থ্রেডটস অ্যাপটি তৈরি করার জন্য মেটা টুইটারের এক ডজন সাবেক কর্মীকে কাজে লাগিয়েছেন। যাদের কাছে টুইটারের বাণিজ্যসহ অন্যান্য অতি গোপনীয় বিষয়গুলো জানার সুযোগ ছিল। আর এ কারণেই একবারে টুইটারের নকল করে ‘থ্রেডস’ তৈরি করা সম্ভব হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, টুইটার তার ‘মেধা সম্পত্তি’ অধিকার কঠোরভাবে প্রয়োগ করতে চায়। মেটাকে অবিলম্বে টুইটারের ‘ট্রেড সিক্রেট’ এবং অন্যান্য অতি গোপনীয় তথ্য ব্যবহার বন্ধ করতে হবে।

থ্রেডস নিয়ে অভিযোগের বিষয়ে মেটার মুখপাত্র অ্যানডি স্টোন এক পোস্টে বলেন, ‘থ্রেডসের প্রকৌশলী দলে টুইটারের কোনো সাবেক কর্মীই ছিলেন না।’

থ্রেডস তৈরি করেছে মূলত মেটার অ্যাপ ইনস্টাগ্রামের কর্মীরা। অ্যাপটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ ১০০টিরও বেশি দেশে ব্যবহার করা যাচ্ছে। অ্যাপটি লাইভ হওয়ার পরে ইনস্টাগ্রামের পোস্টে মার্ক জাকারবার্গ লেখেন, ‘যারা প্রথম দিন থেকেই এটি ব্যবহার করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে অ্যাপটি এনেছেন জাকারবার্গ। তিনি টুইটারের অনুরূপ এই অ্যাপকে টুইটারের ‘বন্ধুসুলভ’ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X