কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

৫০ হাজার ডিজিটাল সেন্টার করবে সাবলাইম

দেশজুড়ে প্রায় ৫০ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করবে প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাবলাইম লিমিটেড। ছবি : কালবেলা
দেশজুড়ে প্রায় ৫০ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করবে প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাবলাইম লিমিটেড। ছবি : কালবেলা

দেশজুড়ে প্রায় ৫০ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করবে প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাবলাইম লিমিটেড। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এস্পায়ার টু ইনোভেটের (এটুআই) সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ এটুআই কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়।

এটুআই এর প্রকল্প পরিচালক মামুনুর রশীদ ভূঁইয়া এবং সাবলাইম লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ চুক্তিপত্রে নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় সাবলাইমের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইমামুল হুদা, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ক্যাপ্টেন (অব.) ময়েজ উদ্দিন, চিফ অপারেটিং অফিসার শেখ আমিনুর রহমান, এটুআইয়ের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডিজিটাল সেন্টারের প্রধান তহরুল হাসানসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় এটুআইয়ের প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূইয়া বলেন, ডিজিটাল বাংলাদেশের অন্যতম উপাদান ছিল এই ডিজিটাল সেন্টার যেটার তখন নাম ছিল ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)। এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন যার একটি স্মার্ট নাগরিক। নাগরিকদের মাঝে সেই স্মার্টনেস দিতে দেশের তৃণমূলে সেবা নিয়ে যাচ্ছি। সেই যাত্রায় অংশীদার হচ্ছে সাবলাইম।

আর সাবলাইমের চেয়ারম্যান শেখ মামুন খালেদ বলেন, স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি হবে ডিজিটাল সেন্টার। সেই ডিজিটাল সেন্টারের সাথে যুক্ত থাকা সম্মানের ব্যাপার। দেশ সেবার সাথে থাকার মতো সম্মানের। দেশজুড়ে ৫০ হাজার ডিজিটাল সেন্টার চালু করব। মোবাইল ডিজিটাল সেন্টারও করা যায় কি না ভেবে দেখছি। ভ্রাম্যমাণ লাইব্রেরির মতো এই মোবাইল ডিজিটাল সেন্টারগুলো শহর এলাকায় ঘুরে বেড়াবে। যখনই কারও সেবা প্রয়োজন হবে, মোবাইল ডিজিটাল সেন্টার সেই সেবা দেবে।

প্রসঙ্গত, সমঝোতা চুক্তির আওতায় দেশজুড়ে ডিজিটাল সেন্টার চালু করবে সাবলাইম। এসব সেন্টারে নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। এসব সেন্টারে কারিগরি সহায়তা দেবে এটুআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X