কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট ডাক সেবার যুগে ভাসানচর

ভাসানচরে স্থাপিত সাব পোস্ট অফিস। ছবি : কালবেলা
ভাসানচরে স্থাপিত সাব পোস্ট অফিস। ছবি : কালবেলা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দূর্গম উপকূলীয় অঞ্চল ভাসানচরকে স্মার্ট ডাকসেবার আওতায় আনা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আজ রোববার ভাসানচর সাব পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে ১৩ হাজার একরের ভূখণ্ডটি ডাক সেবার আওতাভুক্ত হলো।

রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এতে বলা হয়, গত ১ মার্চ প্রতিমন্ত্রী ভাসানচর সফর করেন। সেখানে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থায় লোকবল এবং স্থানীয় জনগণের স্মার্ট ডাক ও কুরিয়ার সেবার প্রয়োজনীয়তার বিষয়টি তিনি বিবেচনা করেন। তখনই ভাসানচরে একটি সাব পোস্ট অফিস প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পলক। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে গতকাল থেকে ভাসানচরে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডাক সেবার যাত্রা শুরু হয়।

এ উপলক্ষ্যে স্মার্ট প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় ভাসানচরের মানুষের স্মার্ট নাগরিক জীবনযাপন নিশ্চিত করতে টেলিটক ও অপর তিনটি মোবাইল অপারেটর এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর মাধ্যমে আধুনিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট ডাক সেবা চালু করার মাধ্যমে চরবাসির জন্য ডিজিটাল বৈষম্য দূর করতে পেরেছি বলে আমার বিশ্বাস।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পূর্বাঞ্চল চট্রগ্রামের পোস্ট মাস্টার জেনারেল সালেহ আহমেদ, স্মরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার মাহফুজার রহমান এবং সম্মুখ ঘাটি ভাসানচরের নির্বাহী কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী হাসানা বক্তৃতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X