কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইসিটি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলকের বৈঠক

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

রুয়ান্ডার তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও উদ্ভাবন মন্ত্রী পলা ইঙ্গাবির এবং আঞ্চলিক সহযোগিতার দায়িত্বে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) কাবারেবে জেমস এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ডাক , টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৮ জুন) পলক রুয়ান্ডার রাজধানী কিগালিতে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে এই বৈঠক করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণের বিষয়ে তারা আলোচনা করেন। পলা ইঙ্গাবিরের সঙ্গে বৈঠকে ডিজিটাল অর্থনীতি, আইসিটি এবং টেলিযোগাযোগ খাতে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা এবং উভয় পক্ষই কৌশলগত সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন এবং অগ্রগতি চালনা করার জন্য অঙ্গীকার প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী পলক সহযোগিতার সম্ভাব্য সুবিধার ওপর জোর দিয়ে বলেন, পাওলা ইঙ্গাবায়ের এবং তার দলের সাথে আলোচনা ডিজিটাল অর্থনীতিতে পারস্পরিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য অনেক সুযোগ উন্মুক্ত করেছে। উভয় দেশ উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য আইসিটি এবং টেলিযোগাযোগের শক্তিকে কাজে লাগানোর জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহী।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) কাবারেবে জেমসের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী পলক বাংলাদেশে একটি রুয়ান্ডা মিশন খোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এটি চিহ্নিত হয়েছে।

উভয় পক্ষই নলেজ পার্টনারশিপ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছে, যা দক্ষতা ও উদ্ভাবনের আদান-প্রদান সহজতর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X