কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদে পৌঁছল মানুষবিহীন চীনের মহাকাশযান

চাঁদে পাঠানো চীনের মহাকাশযান। ছবি : সংগৃহীত
চাঁদে পাঠানো চীনের মহাকাশযান। ছবি : সংগৃহীত

চাঁদে মহাকাশযান পাঠিয়েছে চীন। মানুষবিহীন এ যানটি চাঁদের কিছুটা দূরে সফলভাবে অবতরণ করেছে। রোববার (০২ জুন) বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, চীনের স্থানীয় সময় রোববার সকাল ৬টা ২৩ মিনিটে অবতরণ করেছে। চন্দ্রপৃষ্ঠের অদূরে দক্ষিণ মেরুর আইটকেন ব্যাসিনে এটি অবতরণ করে।

চীন সরকার জানিয়েছে, মাহাকাশযানটি এমন জায়গায় অবতরণ করেছে যেখানে আর কেউ পৌঁছাতে পারেনি। আইটকেন ব্যাসিন নামে পরিচিত এ জায়গাটি বিশাল গর্ত। চাঁদ গঠিত হওয়ার ‍শুরুর দিকে বিরাট কোনো সংঘর্ষের ফলে এটির সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়।

গত ৩ মে চাঁদের উদ্দেশে যাত্রা করে মহাকাশযানটি। এটির মূল উদ্দেশ্য হলো চাঁদ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। ইতোমধ্যে আইটকেন ব্যাসিন থেকে প্রাচীনতম কিছু পাথরও বের করেছে চন্দ্রযানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানটির চাঁদে অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এটি একবার চাঁদের দূরবর্তী প্রান্তে পৌঁছে গেলে এটির সঙ্গে যোগাযোগ প্রায় অসম্ভব। নাসা জানিয়েছে, চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে উচ্চঝুঁকি নিতে হবে। এতে তিন দিন সময় লাগতে পারে মহাকাশযানটির।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের চন্দ্র ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক পার্নেট-ফিশার বলেন, চাঁদে এমন অনেক পাথর রয়েছে যা আমরা আগে কখনো দেখি নাই। বিষয়টি নিয়ে অনেকের আগ্রহও রয়েছে। এ ছাড়া চাঁদ থেকে সংগ্রহ করা পাথরগুলো দিয়ে মহাকাশের গ্রহগুলোর গতিবিধি ব্যাখ্যা করা যাবে বলেও জানান তিনি।

নতুন করে চাঁদে পৌঁছানো এ মহাকাশযানটির নাম চেইঞ্জ-৬। এর আগে ২০১৯ সালে চেইঞ্জ-৪ নামের একটি মহাকাশযান পাঠিয়েছিল চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X