শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

সমুদ্রের নিচে ১০০ দিন, উঠে এসেছে চমকপ্রদ তথ্য

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মহাকাশে গিয়ে দিনের পর দিন কাটিয়েছে মানুষ। কিন্তু অতল সমুদ্রের নিচে সম্পূর্ণ একা সহজ বিষয় নয়! এবার সমুদ্রের নিচে ৯৩ দিন সময় কাটিয়েছেন এক ব্যক্তি। একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি তিন মাসের বেশি সময় পানির নিচে থেকেছেন। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন চাপযুক্ত পরিবেশে পানির নিচে বসবাসের ফলে মানুষের দেহে কি প্রভাব পড়ে। এতেই উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য।

৯৩ দিন আটলান্টিক মহাসাগরের নিচে কটিয়েছেন ৫৬ বছর বয়সি জোসেফ দিতুরী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নৌ ককর্মকর্তা। ইতিমধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন পানির নিচে থাকার রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।

পৃথিবীতে যত মহাসাগর আছে তার তলদেশে ৮০ শতাংশ জায়গায় এখনো মানুষ পৌঁছাতেই পারেনি। এমন কি কোন যন্ত্রও পাঠানো সম্ভব হয়নি। মানুষ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে রোবট পাঠিয়েছে কিন্তু আমাদের নিজেদের গ্রহে থাকা সমুদ্রের তলদেশ সম্পর্কে ৮০ শতাংশই আজানা।

দিতুরি প্রথমে পানির চাপ এবং শতভাগ বিশুদ্ধ অক্সিজেন ছাড়া একটি হাইপের বাড়ির চেম্বারে থেকেছেন। এই পরীক্ষা চালানোর কিছুদিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন এবার মহাসাগরের নিচে থাকবেন। সেই অনুযায়ী শুরু হয় প্রস্তুতি।

দিতুরি তার দলবল নিয়ে তৈরি করে ফেলেন একটা আন্ডার ওয়াটার পল। এই আন্ডার ওয়াটার পলের মধ্যে গড়ে তোলা হয় হাই ফেভারেট চেম্বার। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে একাই পাড়ি দেন দিতুরি। তবে তার শারীরিক অবস্থা মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন সব সময়।

প্রায় ৩ মাস পানির নিচে থেকে ফিরে আসার পর দিতুরির শরীরে ঘটে আশ্চর্য জনক ঘটনা। তার শরীরের কোলেস্টরেলের মাত্রা ৭২ পয়েন্ট কমে যায় এবং প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। শুধু তাই নয়, দিতুরির টেলোমেরেস তিন মাস আগের তুলনায় ২০ শতাংশ বেড়ে যায়। টেলোমেরেস হল DNA এর আবরণ, যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন- দিতুরির শরীরে উল্লেখযোগ্য এসব পরিবর্তন ঘটায় তার বয়স প্রায় ১০ বছর কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X