কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এসির রিমোটে লুকানো ‘গোপন’ সুইচে বিদ্যুৎ বিল হবে অর্ধেক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গরমে একটু আরাম পেতে এসি চালাচ্ছেন? কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? চিন্তার কিছু নেই। অনেকেই জানেন না, এসির রিমোটেই এমন একটা মোড আছে, যেটা ঠিকমতো ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকবে আর বিদ্যুৎ বিলও অনেক কম আসবে।

এই গরমে আরাম পেতে এসি চালানো যেমন দরকার, তেমনি দরকার বুদ্ধি করে ব্যবহার করা – তবেই সাশ্রয় সম্ভব। চলুন জেনে নিই, সেই গোপন সেটিংসটা কী এবং আরও কিছু সহজ টিপস, যা আপনার বিদ্যুৎ বিল অর্ধেক করে দিতে পারে।

এসির তাপমাত্রা ঠিক রাখুন

বিশেষজ্ঞরা বলেন, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখলেই ভালো। এতে ঘর ঠান্ডা থাকে, আবার বেশি বিদ্যুৎও খরচ হয় না। অনেকে ভাবেন, ২৬ ডিগ্রিতে ঘর কি আদৌ ঠান্ডা হয়? তখনই পরামর্শ দেওয়া হয়, এসির সঙ্গে একটা ফ্যান চালান। এতে ঠান্ডা বাতাস ঘরের কোণায় কোণায় ছড়িয়ে পড়বে, আর এসির ওপর চাপ কম পড়বে।

নিয়মিত পরিষ্কার করুন

এসির এয়ার ফিল্টার অন্তত ১০-১৫ দিন পরপর পরিষ্কার করুন। এতে ধুলাবালি জমে গেলে কুলিং ক্ষমতা কমে যায়, তখন এসি বেশি সময় ধরে চালাতে হয় — যার মানে বেশি বিল। কাজেই নিয়মিত ফিল্টার পরিষ্কার করাটা খুব জরুরি।

গোপন সুইচ- ইকো মোড

প্রায় সব এসিতেই একটা 'Eco Mode' থাকে, যেটা অন করলে এসি অনেক কম বিদ্যুৎ খরচ করে। অনেকেই এই সুইচটার কথা জানেন না বা ব্যবহার করেন না। রিমোটে সাধারণত ECO বা ECONAVI লেখা থাকে এই বাটনে। একবার চালু করে দেখুন, বিদ্যুৎ বিলে বড় পার্থক্য টের পাবেন।

সূর্যের আলো ও তাপের প্রভাব

যদি আপনার ঘরে সরাসরি রোদ না পড়ে, তাহলে ঘর ঠান্ডা হতে সময় কম লাগবে। আর এসিও কম সময় চালালেই হবে। তবে যদি রোদের ঘর হয়, যেমন একতলার ঘর বা যেসব ঘরে অনেক জানালা, তাহলে শুরুতে এসি ২২–২৩ ডিগ্রিতে চালিয়ে ঘর ঠান্ডা করে পরে সেটিং বাড়িয়ে ২৫–২৬ ডিগ্রি করে দিন। এতে এসির ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে।

ফ্যানের ব্যবহার

এসি চালানোর সঙ্গে সঙ্গে ফ্যান চালান, এতে ঠান্ডা আরও ভালোভাবে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর এসি বন্ধ করলেও ঘর ঠান্ডা থাকবে। ফলে আপনি বিদ্যুৎ বাঁচাতে পারবেন।

সারসংক্ষেপে বললে:

– ইকো মোড চালু করুন

– ২৪–২৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাখুন

– নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন

– এসির সঙ্গে ফ্যান চালান

– সূর্যর আলো রুখতে পর্দা ব্যবহার করুন

এই সহজ কিছু কৌশল মেনে চললেই বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে! চেষ্টা করে জানা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১০

শেখ সাঈদ আরসালানের কবিতা

১১

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১২

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৪

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৫

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৭

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৮

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১৯

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

২০
X