কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিল দেখে চমকে উঠছেন? জেনে নিন কিছু সহজ সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতি মাসেই বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে উঠছে? ব্যবহার বেশি না করেও যদি মনে হয় বিলটা অস্বাভাবিক, তাহলে আপনি একা নন- এই সমস্যায় ভুগছেন আরও অনেকেই। ঘরে এসি, ফ্রিজ বা ফ্যান ব্যবহার করতেই হয়, কিন্তু কিছু সাধারণ অভ্যাস বদলালেই আপনি মাস শেষে খরচ অনেকটা কমিয়ে আনতে পারেন।

চলুন, দেখে নেওয়া যাক বিদ্যুৎ বিল কমানোর ৬টি সহজ কিন্তু কার্যকর উপায়।

পুরনো বাল্ব বদলে ফেলুন

আপনার বাড়িতে এখনো যদি পুরনো ধরনের বাল্ব বা টিউবলাইট থাকে, তাহলে সেগুলো পরিবর্তন করুন। এখন এলইডি বা সিএফএল বাল্ব ব্যবহার করলে অনেক কম বিদ্যুৎ খরচ হয়। এতে আলোও ভালো পাওয়া যায় আর বিলও কম আসে।

চার্জ হয়ে গেলে প্লাগ খুলে ফেলুন

ফোন, টর্চলাইট, ট্রিমার বা অন্য যে কোনো চার্জের জিনিস চার্জ হয়ে গেলে সুইচ বন্ধ করুন। না হলে, সামান্য হলেও বিদ্যুৎ চলতেই থাকে, যা জমে গিয়ে বিল বাড়িয়ে দেয়।

সারাক্ষণ ফ্রিজ চালানোর দরকার নেই

ফ্রিজ এমন একটা যন্ত্র, যেটা ২৪ ঘণ্টা চালু রাখা হয়। কিন্তু মাঝে মাঝে অল্প সময়ের জন্য বন্ধ রাখলে ক্ষতি হয় না, বরং এতে বিদ্যুৎ কম খরচ হয়। দিনে ১-২ ঘণ্টা বন্ধ রাখার চেষ্টা করুন।

এসি বন্ধ করলে রিমোট নয়, সুইচও বন্ধ করুন

আমরা অনেকেই এসি রিমোট দিয়ে বন্ধ করে দিলেই ভাবি কাজ শেষ। কিন্তু তখনও এসি কিছুটা বিদ্যুৎ টেনে নেয়। তাই এসি বন্ধ করার পর বোর্ডের সুইচটিও বন্ধ করে দিন।

যন্ত্রপাতি কেনার সময় স্টার রেটিং দেখুন

নতুন ফ্রিজ, এসি বা অন্য যে কোনো ইলেকট্রিক জিনিস কেনার সময় খেয়াল রাখুন- সেটির স্টার রেটিং কেমন। ৫ স্টার রেটিংওয়ালা যন্ত্রপাতি কম বিদ্যুৎ খরচ করে। আর পুরোনো বা কমমানের যন্ত্র বেশি ইউনিট টানে।

ফ্যানের রেগুলেটর বদলান

আপনার ফ্যানের রেগুলেটর যদি পুরোনো হয়ে থাকে, তাহলে সেটি ইলেকট্রনিক রেগুলেটরে বদলে ফেলুন। আধুনিক রেগুলেটর বিদ্যুৎ অনেক কম খরচ করে। আর সবসময় ফুলস্পিডে চালানোর দরকার নেই- প্রয়োজন অনুযায়ী গতি কমিয়ে ফেলুন।

বিদ্যুৎ বিল কমাতে কোনো ম্যাজিক দরকার নেই- শুধু একটু সচেতন হলেই হবে। অকারণে সুইচ চালু রাখবেন না, আধুনিক যন্ত্র ব্যবহার করুন আর ব্যবহার অনুযায়ী বিদ্যুৎ খরচ করুন। দেখবেন, মাস শেষে বিল দেখে মুখে হাসি ফুটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X