কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপের পুরোনো অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে।

হোয়াটসঅ্যাপে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন এবং সেই সঙ্গে আগের অ্যাকাউন্টটিকে রাখতে চাইছেন না। তাহলে উপায় কী? আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট বানাতে পারবেন। তাহলে আপনার আগের নম্বরে আপনাকে আর কেউ হোয়াটসঅ্যাপে খুঁজে পাবে না। তবে পুরোপুরি ডিলিট করার আগে অবশ্যই আপনার ফোন থেকে চ্যাট ব্যাকআপ ডেটা মুছে ফেলতে হবে।

যেভাবে ডিলিট করবেন-

# প্রথমে ফোনে ফাইল ম্যানেজার চালু করতে হবে।

# তারপর সেখানে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে তার উপর ক্লিক করুন।

# হোয়াটসঅ্যাপের সাব-ফোল্ডারের একটা লম্বা তালিকা দেখতে পাবেন।

# এরপর ডেটাবেস ফাইল ট্যাপ করে অল্প সময় হোল্ড করুন। তাহলেই ডিলিট অপশন আসবে।

# এবার ডিলিট করে দিন সমস্ত ব্যাকআপ।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে ডিলিট করবেন

হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ ডিলিট করার পর করতে হবে মূল কাজ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর টপ মোর অপশনসে ক্লিক করতে হবে। সেখানে সেটিংস অপশনটি দেখতে পাবেন। এবার সেখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। তারপরে ডিলিট মাই অ্যাকাউন্ট এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।

এই পদ্ধতিতে অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এত গেল অ্যান্ড্রয়েড ফোনের কথা। এবার আসা যাক আইওএসে। কীভাবে আইওএস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন, তা দেখে নিন। প্রথমে আপনার আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।

তারপরে সেটিংস অপশনে ক্লিক করুন। এবার অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন ডিলিট মাই অ্যাকাউন্ট। তাতে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

আজকের নামাজের সময়সূচি

দুই দেশে হামলা চালাল ইরান

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১০

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১১

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১২

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

১৪

এক মিনিটের চলচ্চিত্রে ৬ পুরস্কার, পরিবেশ উৎসবে আলোচনায় জবির রওনাকুর

১৫

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

১৭

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

১৮

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

২০
X