কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোনে যেভাবে ছবি লুকিয়ে রাখবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোনের যুগে চোখের পলকেই ছবি তুলা যায়। কিন্তু এসব ব্যক্তিগত ছবি অনেক সময় অরক্ষিত হয়ে পড়ে। তবে ব্যক্তিগত এসব ছবি স্মার্টফোনে গোপন করা যায়, যাতে অন্যরা ফোনের গ্যালারিতে প্রবেশ করলেও তা খুঁজে না পান। অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফটোজ অ্যাপ ও ফোন গ্যালারির মাধ্যমে ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখা যায়।

ব্যক্তিগত ছবি লুকিয়ে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে, এরপর নিচে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিস’ অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ নির্বাচনের পর আঙুলের ছাপ দিয়ে নিচে থাকা ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করলেই ছবির তালিকা দেখা যাবে। এরপর এক বা একাধিক ব্যক্তিগত ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটনে ট্যাপ করে আবার আঙুলের ছাপ দিলে একটি পপআপ বার্তা দেখা যাবে।

তারপর বার্তায় থাকা তথ্য নিশ্চিত করে আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ নির্বাচন করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে। পরে সময়ে শুধু আঙুলের ছাপ দিয়ে লক ফোল্ডারে থাকা ছবিগুলো দেখা যাবে।

অ্যান্ড্রয়েড ফোনে থাকা নির্দিষ্ট ছবি লুকিয়ে রাখার জন্য প্রথমে গ্যালারি অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর যেসব ছবি লুকিয়ে রাখতে হবে, সেগুলো নির্বাচন করে নিচে থাকা ‘মোর’ অপশনে ট্যাপ করতে হবে।

প্রদর্শিত অপশন থেকে ‘মুভ টু সিকিউর’ ফোল্ডার নির্বাচন করলেই ছবিগুলো আলাদা ফোল্ডারে চলে যাবে, যা অন্য কেউ দেখতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X