কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে উই এর পলিসি ডায়লগ অনুষ্ঠিত

দেশে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে নীতিমালা প্রণয়ন করতে পলিসি ডায়লগের আয়োজন করে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। ছবি : কালবেলা
দেশে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে নীতিমালা প্রণয়ন করতে পলিসি ডায়লগের আয়োজন করে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। ছবি : কালবেলা

দেশে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ করে নীতিমালা প্রণয়ন করতে পলিসি ডায়লগের আয়োজন করেছে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)।

দেশের ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যতের করণীয় নিয়ে শনিবার (১৯ আগস্ট) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়। এতে ই-কমার্সে অন্যের নকল করা থেকে বেরিয়ে উদ্ভাবনী ও সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

দেশীয় কাঁচামালে উদ্ভাবনী পণ্য তৈরি ও বিপণনকে গুরুত্ব গিয়ে সাধারণ উদ্যোক্তারা যাতে দেশের বাইরের বাজার ধরতে পারে সেজন্য একটি যথাযথ এফ-কমার্স নীতিমালা প্রণয়নে গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নারী উদ্যোক্তাদের বিশেষায়িত পণ্যগুলো প্রদর্শনের দাবি জানিয়েছেন তারা।

সভায় প্রায় ৩০টি ফেসবুকভিত্তিক গ্রুপের অ্যাডমিনেরা অংশগ্রহণ করেন। এ সময় সম্মিলিতভাবে এগিয়ে যেতে বহুপক্ষীয় সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করেন তারা। পলিসি ডায়লগে সভাপতিত্ব করেন উই প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উই পরিচালক ইমানা হক জ্যোতি, নির্বাহী পরিচালক আফরিন পারভিন, উই ট্রাস্টের উপদেষ্টা জাহানুর কবির সাকিব।

সভায় আলোচনায় অংশ নিয়ে উই সভাপতি নাসিমা আক্তার নিশা সবাইকে প্ল্যাটফর্মগুলোর উদ্যোক্তাদের সুবিধা-অসুবিধাগুলো খুঁজে দেখার আহ্বান জানান। এ ছাড়া ফেসবুক গ্রুপ ‘ডিজঅ্যাবল’ হয়ে যাওয়া থেকে রক্ষা করতে গ্রুপের যে কোনো বিষয়ে রিপোর্ট না করা, কপি পোস্ট বন্ধ করা এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X