কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীরা প্রতিটা সেক্টরেই অবদান রাখছেন : শাহিদা তারেখ দীপ্তি 

ডিআরইউর সামনে এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
ডিআরইউর সামনে এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ সদস্য শাহিদা তারেখ দীপ্তি বলেছেন, প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। নারীরা প্রতিটা সেক্টরেই অবদান রাখছেন। নারীকে মানুষ হিসেবে দেখে আইনের সকল ক্ষেত্রে তাদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। ‘বৈষম্যপূর্ণ পারিবারিক আইন পরিবর্তন করি, নারীর অগ্রসরতায় বিনিয়োগ বৃদ্ধি করি’ প্রতিপাদ্য সামনে রেখে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ডিআরইউর সামনে এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়।

দীপ্তি বলেন, কাউকে প্রতিপক্ষ নয়, আসুন আমরা ভাই-বোন, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী একে অপরের সাথে ভালো ব্যবহার করি, সম্মান করি, সহমর্মী হই। তাহলেই পরিবার, সমাজ হবে সুন্দর, নির্মল, সাহসী। এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় ‘সম্পত্তিতে নারীর সমান অধিকার : বাস্তবতা ও ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সমাপিকা হালদার।

সমাপিকা হালদার প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশে বিভিন্ন অধিকার ইস্যুতে রাষ্ট্রীয়ভাবে সকলের জন্য একই ধরনের আইন বা নীতিমালা বিদ্যমান। কিন্তু, শুধু সম্পত্তির উত্তরাধিকার আইনের বেলায় ধর্মীয় রীতি মেনে বিভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন আইন যেমন রয়েছে, এ সম্পর্কিত সকল আইনে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়নি। যদিও বাংলাদেশের সংবিধান তার সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করেছে।

সাংবাদিক নাসরীন গীতির সঞ্চালনায় বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী পি ইঞ্জ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আকসির এম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আযীম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন এডাবের পরিচালক একেএম জসীম উদ্দিন, স্বাগত বক্তব্য দেন এডাবের সভাপতি আব্দুল মতিন, আলোচনার সার-সংক্ষেপ তুলে ধরেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবীর রুপম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X