কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে আসকের শোক

আইন ও সালিশ কেন্দ্রের লোগো। ছবি : সংগৃহীত
আইন ও সালিশ কেন্দ্রের লোগো। ছবি : সংগৃহীত

ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক টংক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেতা কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রোববার (২৪ মার্চ) শোক ও শ্রদ্ধা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে জানিয়েছে, কুমুদিনী হাজং ছিলেন ঐতিহাসিক টংক আন্দোলনের একজন কিংবদন্তী নেত্রী এবং এর শেষ সাক্ষী। নিপীড়িতের পক্ষে লড়াইয়ে আসক তার বীরত্বপূর্ণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছে।

গতকাল শনিবার তিনি মারা যান। কুমুদিনী হাজং তৎকালীন ময়মনসিংহের দূর্গাপুরের বহেরাতলী গ্রামে কৃষিজীবী হাজং পরিবারে জন্মগ্রহণ করেন।

সমাজসেবায় অবদানের জন্য ২০১৯ সালে কুমুদিনী হাজংকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি।

এ ছাড়া তাকে অনন্যা শীর্ষদশ (২০০৩), আহমদ শরীফ স্মারক (২০০৫), কমরেড মণি সিংহ পদক (২০০৭), সিধু-কানহু-ফুলমণি পদক (২০১০), জলসিঁড়ি (২০১৪) ও হাজং জাতীয় পুরস্কার (২০১৮) প্রদান করা হয়।

তার ত্যাগ ও সংগ্রামী চেতনার জন্য জনমানুষের মনে তিনি চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X