কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গল গ্রহে পরমাণু বোমা ফেলতে চান মাস্ক

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণ আছে কি না, তা জানতে যুগের পর যুগ গবেষেণা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। প্রাণের সন্ধান ছাড়াও পৃথিবী ভিন্ন অন্য কোনো গ্রহকে মানুষের বাসযোগ্য করা যায় কি না, সেটা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করছেন তারা। এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্র হিসেবে সব সময় এগিয়ে পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল। এমনকি লাল বর্ণের এই গ্রহকে বাসযোগ্য করতে সেখানে পারমাণবিক বোমা পর্যন্ত ফেলতে চেয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেস এক্স’-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ইলন মাস্কের মঙ্গল-প্রীতি অনেক পুরোনো। অনেক দিন ধরে লালচে এই গ্রহে মানব বসতি গড়ার স্বপ্ন দেখছে তার প্রতিষ্ঠান স্পেস এক্স। জারি রেখেছে বিস্তর গবেষণাকর্ম। সেটা আবার যেন-তেন কোনো গবেষণা নয়।

তবে ২০১৫ সালে স্পেস এক্সের মালিক মাস্ক যে প্রস্তাব দেন তাতে চমকে ওঠেন বিশ্ববাসী। তিনি বলেন, তিনি মঙ্গল গ্রহে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে চান। তা-ও আবার একটি কিংবা দুটি নয়, একাধিক পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে চান তিনি।

২০১৫ সালে একটি টিভি প্রোগ্রামে এসে এমন ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন মাস্ক। এমনকি পরবর্তী সময়ে আরও বেশ কয়েকবার এই প্রস্তাব পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। এখন প্রশ্ন হলো কেন এমনটা চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটি।

পৃথিবীর প্রতিবেশী গৃহ হলেও মঙ্গলের তাপমাত্রা সাধারণত ২০ থেকে মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। এমনকি দেখতে লাল বর্ণের হলেও গ্রহটি বেশ শীতল। সূর্য থেকে অনেক বেশি দূরে অবস্থিত হওয়ায় এমন তাপমাত্রা বিরাজ করে মঙ্গলে।

মাস্কের দাবি, মঙ্গল গ্রহে যদি পরমাণু বোমার একাধিক বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে সেখানকার তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আর যদি এমনটা করা যায় তাহলে মঙ্গল গ্রহকে আরও দ্রুত মানুষের বাসযোগ্য করে তোলা যাবে।

তবে মাস্কের এমন প্রস্তাবে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানী মহলের একটি অংশ। তারা পাল্টা যুক্তি দিয়ে বলছেন, মাস্কের পরিকল্পনা অনুযায়ী যদি পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। বিস্ফোরণের কারণে সৃষ্ট ধূলিকণায় ছেয়ে যেতে পারে মঙ্গলের আকাশ। ফলে সূর্য থেকে আসা আলো সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে। এর ফলে মঙ্গলের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X