কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:৩২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রেমের টানে পাকিস্তানে ভারতের অঞ্জু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে ভিনদেশে পাড়ি দেওয়াও যেন তেমন কোনো বড় বিষয় নয়। কিছুদিন আগে সীমা ও শচীনের প্রেমকাহিনি নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অঞ্জু। সীমা ও অঞ্জুর মধ্যে তফাৎ একটাই। সীমা পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। আর অঞ্জু প্রেমিকের আকর্ষণে পাড়ি দিয়েছেন পাকিস্তানে।

সোমবার (২৪ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্বামী-সন্তান ফেলে প্রেমিক নসরুল্লাহর সঙ্গে দেখা করার জন্য তিনি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় গেছেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে ভারত পুলিশ।

রাজস্থানের ভিওয়াড়ি জেলার বাসিন্দা অঞ্জু। দুই সন্তানের মা তিনি। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কিছুদিন আগে স্বামীকে জানান তিনি জয়পুরে যাবেন। কিন্তু সে প্রেমের টানে পাড়ি দেন পাকিস্তানের উদ্দেশে।

অঞ্জুর স্বামী অরবিন্দ পুলিশকে বলেছেন, জয়পুরে যাওয়ার অজুহাতে গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন অঞ্জু। কিন্তু পরে পরিবারের সদস্যরা জানতে পারে, সে এখন পাকিস্তানে রয়েছে।

অরবিন্দ পুলিশকে বলেন, ‘সে তার বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়। আমি কয়েকদিন আগে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম এবং জানতে পারি, সে লাহোরে আছে।’

তিনি জানান, ২০০৭ সালে তারা বিয়ে করেন এবং তারপর থেকে একসঙ্গে বসবাস করছেন। তারা ভিওয়াদিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং তাদের ১৫ বছরের মেয়ে এবং ছয় বছর বয়সী ছেলেসন্তান রয়েছে।

অঞ্জুর স্বামী অরবিন্দ জানান, ২০২০ সালে তার স্ত্রীর পাসপোর্ট তৈরি করা হয়। মূলত বিদেশে চাকরির আবেদনের জন্য পাসপোর্ট তৈরি করেছিলেন অঞ্জু।

এদিকে এনডিটিভির আরেকটি প্রতিবেদনে বলা হয়- পাকিস্তানের ২৯ বছর বয়সী নাসরুল্লা বলেছেন, পাকিস্তানে অঞ্জুর ভিসার মেয়াদ শেষ হলে আগামী ২০ আগস্ট ভারতে ফিরে আসবে। ৩৪ বছর বয়সী অঞ্জুকে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X