বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৯:০৭ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালে স্কুলভবন ধস, অন্তত ১২ শিশু নিহত

ধসে পড়া স্কুলে চলছে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
ধসে পড়া স্কুলে চলছে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত ১২ শিশু নিহত এবং কয়েক ডজন চাপা পড়েছে। জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজে শুক্রবার (১২ জুলাই) সকালে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির স্থানীয় টেলিভিশন স্টেশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর দিলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে রেড ক্রস। সংস্থাটির একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, সেখানে কমপক্ষে ২১ শিক্ষার্থী নিহত হয়েছে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলেছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু ঘটনাস্থল ও এর আশপাশে অসংখ্য উৎসুক মানুষের ভিড় উদ্ধারকাজে বিঘ্ন ঘটাচ্ছে। এমনকি সাধারণ মানুষ ধ্বংস্তূপের ওপর উঠে হাঁটাহাঁটি করছেন।

প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেন, আনুমানিক ১২০ জন আটকা পড়েছে। অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। তাত্ক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার হাসপাতালগুলোকে নথিপত্র বা অর্থ প্রদান ছাড়াই চিকিত্সাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X