কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় সেনাসহ নিহত ৩৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে এ হামলা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সেনা সদস্য রয়েছেন।

সোমবার বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছেন একটি নজরদারি গ্রুপের প্রধান ও স্থানীয়রা। খবর রয়টার্সের।

নজরদারি গ্রুপের প্রধান ইসমাইল মাগাজি রয়টার্সকে জানান, স্থানীয় মারু সরকারের প্রত্যন্ত এলাকা দান গুলিতে বন্দুকধারীরা হামলা চালায়। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা লাওয়ালি জোনাই বলেন, বন্দুকধারীদের হামলায় গ্রামের ২৭ সদস্য নিহত হয়েছেন। এসময় তাদের রক্ষার্থে সেনা সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা নৃশংসভাবে তাদের ওপরও হামলা করে। এতে সেনা বাহিনীর সাত সদস্য নিহত হন।

এ বিষয়ে নিশ্চিত হতে তাৎক্ষণিকভাবে জামফারা রাজ্য পুলিশের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া পায়নি রয়টার্স

নাইজেরিয়ায় এ ধরনের ভারী অস্ত্রে সজ্জিত লোকেরা দস্যু হিসেবে পরিচিত। তারা গত তিন বছর ধরেই উত্তর পশ্চিমাঞ্চলে নৃশংসতা চালিয়ে আসছে। এ সময়ে তারা হাজার হাজার মানুষকে অপহরণ, শত শত মানুষকে হত্যা ও কিছু এলাকায় চলাচল অনিরাপদ করে ফেলেছে।

উল্লেখ্য, আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলা স্বাভাবিক ঘটনা। ওই এলাকায় দস্যুদের হামলা নিয়মিত ঘটনা। এ ছাড়া দেশটির উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে এবং দক্ষিণপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধী দলগুলোর সহিংসতা বিরাজমান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X