বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:১১ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২

ইসরায়েলি হামলায় সন্তান হারানো এক মা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় সন্তান হারানো এক মা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আলজাজিরার খবরে এসব জানানো হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।

মানবিক সহায়তার অভাব ও সহিংস পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। চুক্তির আওতায় গাজায় জরুরি খাদ্য ও জ্বালানি প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন ছিলেন দেইর আল-বালাহ এলাকায় একটি খাদ্য সরবরাহের জন্য লাইনে অপেক্ষা করা নারী ও শিশু। তাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী ছিলেন। এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সহায়তা চাইতে এসে যারা প্রাণ হারিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ অমানবিক। গাজায় শিশুরা প্রতিদিন নৃশংস বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সহায়তার অনুপস্থিতিতে তারা অনাহারে ভুগছে, বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি।’

তিনি ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান এবং এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এদিকে হামাস এই হামলাকে ‘গাজায় চলমান গণহত্যা অভিযানের অংশ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলছে, ইসরায়েল এখন স্কুল, সড়ক, আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ও পরিকল্পিত হামলা চালাচ্ছে, যা জাতিগত নির্মূলের শামিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হওয়ার পর গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X