কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বতসোয়ানার খনিতে মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

বাতসোয়ানার খনিতে পাওয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। ছবি : সংগৃহীত
বাতসোয়ানার খনিতে পাওয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। ছবি : সংগৃহীত

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ২,৪৯২-ক্যারেট হীরা পাওয়া গেছে বতসোয়ানায়। বৃহস্পতিবার কানাডিয়ান খনি কোম্পানি এই হীরকখণ্ড খুঁজে পেয়েছে বলে ঘোষণা দিয়েছে। তবে এই হীরার আনুমানিক মূল্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

কানাডিয়ান খনি কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, এক্সরে শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে বতসোয়ানার উত্তর-পূর্বের কারোওয়ে হীরার খনিতে বৃহত্তম এই হীরক খণ্ড আবিষ্কার করা হয়।

জানা গেছে, ক্যারেট বিবেচনার প্রেক্ষিতে এটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত ৩,১০৬-ক্যারেট কুলিনান ডায়মন্ডের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই হিরক খণ্ডটি আবিষ্কারের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন লুকারার প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্ব।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা এই অসাধারণ ২,৪৯২-ক্যারেটের হীরা আবিষ্কারে আনন্দিত।

বিবৃতিতে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরাগুলোর মধ্যে একটি। মেগা ডায়মন্ড রিকভারি এক্সরে প্রযুক্তি ব্যবহার করে এটি শনাক্ত, উদ্ধার ও সংরক্ষণ করা হয়েছে।

লুকারা বতসোয়ানার ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহরি বৃহস্পতিবার প্রেসিডেন্ট মোকগওয়েটসি ম্যাসিসির কাছে তার অফিসে হাতের তালুর আকারের হীরক খণ্ডটি তুলে দেন।

ম্যাসিসি কোম্পানিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত বতসোয়ানায় আবিষ্কৃত সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা। ‘এটি মহা মূল্যবান।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি, যা দেশটির আয়ের প্রধান উৎস। জিডিপির ৩০ শতাংশ এবং এর ৮০ শতাংশই রপ্তানি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X