কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে স্বর্ণের বিশাল মজুতের সন্ধান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের পুরোনো স্বর্ণের খনিতে বিশাল মজুতের সন্ধান মিলেছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়।

কুর্দিস্তান টুয়েন্টিফোর ও ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের অন্যতম স্বর্ণখনি শাদানে এই স্বর্ণের মজুত পাওয়া গেছে। ইরানে বর্তমানে ১৫টি স্বর্ণখনি রয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। দেশের অর্থনীতিতে শাদানের গুরুত্বও অনেক।

পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে শাদান স্বর্ণখনি। এটি বেসরকারি মালিকানাধীন। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ পাওয়া যেতে পারে তা প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগের প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরাইল-ইরান সংঘাতপরবর্তী পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এরই মধ্যে স্বর্ণের সন্ধানে দেশটিতে নতুন আশা ছড়াচ্ছে।

গত মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এই দাবি করেছেন।

পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

হানিফ গওহর বলেন, আবিষ্কৃত স্বর্ণভান্ডারের মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার, যা দিয়ে পাকিস্তানের সব বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব।

তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল (এসআইএফসি) ও পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) গভর্নরের নজরে আনা হয়েছে।

পাকিস্তানের এই ব্যবসায়ী নেতা বলেন, খননকাজ শুরুর প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে। তবে, এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশিত হয়নি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X