কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩, আহত ৪৯

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ছবি : সংগৃহীত
মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

মিসরের আল সারকিয়ায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও আরও ৪৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক এবং উদ্ধার কাজ চলমান আছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী কায়রোর উত্তরপূর্বাঞ্চলীয় আল সারকিয়ার রাজধানী জাগাজিগ শহরে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রেন দুর্ঘটনাস্থল আল সারকিয়া গর্ভনেটরের রাজধানী ঝাগাজিয়ায় ৩০টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।

অপর এক বিবৃতিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া এই দুই ট্রেনের একটি জাগাজিগ থেকে ইসমাইলিয়া শহরের দিকে যাচ্ছিল, অপরটি মনসুরা শহর থেকে জাগাজিগে আসছিল।

ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষ সেখানে ভিড় করেছে। ট্রেনের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে।

গত ২০ বছরের পুরোনো রেলওয়ে সিস্টেমের কারণে মিসরে প্রতি বছর বহু ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটিতে ২০১৮ সালে ২ হাজার ৪৪টি ট্রেন দুর্ঘটনা রেকর্ড করা হয় এবং এর আগের বছর ১৭৯৩টি দুর্ঘটনা রেকর্ড করা হয়।

এ ছাড়া ২০২১ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩২জন নিহত এবং ১৬৫ জন আহত হয়। ২০১৯ সালে ট্রেন দুর্ঘটনা নিহত হয় ২৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X