কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানভর্তি টাকা ও স্বর্ণ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফ্রিকার দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকার কেনেথ কাউন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি বিমান আটক করা হয়েছে। এ সময় বিমানের ভেতর থেকে ৫৭ লাখ নগদ মার্কিন ডলার, ৬০২টি ‘স্বর্ণের’ বার, পাঁচটি পিস্তল ও ১২৬টি গুলি উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া এ ঘটনায় বিভিন্ন দেশের ১০ জন নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জাম্বিয়ান, ছয়জন মিসরীয়, একজন ডাচ, একজন স্প্যানিয়ার্ড ও একজন লাটভিয়ান নাগরিক রয়েছে।

জাম্বিয়ার মাদক দমন কমিশনের মহাপরিচালক নাসন বান্দা লুসাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, চার্টার্ড বিমানটি মিসরের কায়রো থেকে যাত্রা করেছিল। সোমবার স্থানীয় সময় ৭টার দিকে লুসাকার কেনেথ কাউন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এই বিমানে বিপজ্জনক পণ্য রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, অভিযানে ৫৭ লাখ নগদ মার্কিন ডলার, পাঁচটি পিস্তল, সাতটি ম্যাগাজিন, ১২৬টি গুলি, ১২৭ কেজি ওজনের ৬০২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই বিমান এবং স্থানীয় একটি এয়ারলাইন্সের আরেকটি বিমান জব্দ করা হয়েছে।

তবে মঙ্গলবার মধ্যরাতে আরেক সংবাদ সম্মেলনে জাম্বিয়ার খনি ও খনিজ উন্নয়নবিষয়কমন্ত্রী পল কাবুসওয়ে বলেন, বিমান থেকে উদ্ধার করা স্বর্ণের বার আসল স্বর্ণ নয়। এগুলো স্বর্ণের আবরণে অন্য ধাতু। এসব বারের মধ্যে ৫৮ থেকে ৬১ শতাংশ তামা, ৩৮ থেকে ৪১ শতাংশ দস্তা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X