কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজার বছরের প্রাচীন মসজিদ

আলমোহাদ রাজবংশ দ্বাদশ শতাব্দীর দিকে তিনমল মসজিদটি নির্মাণ করেছিল। ছবি : সংগৃহীত
আলমোহাদ রাজবংশ দ্বাদশ শতাব্দীর দিকে তিনমল মসজিদটি নির্মাণ করেছিল। ছবি : সংগৃহীত

মরক্কোয় ভয়াবহ ভূমিকেম্প প্রায় এক হাজার বছরের প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি ও পাথরের তৈরি মধ্যযুগের এই মসজিদটি সুউচ্চ অ্যাটলাস পর্বতমালার ওপর অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে তিনমল মসজিদের কিছু অংশ ধসে গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মসজিদের মিনার অর্ধেক হেলে পড়েছে। আশপাশে মসজিদের ধ্বংসাবশেষের বড় স্তূপ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মরক্কোর সংস্কৃতি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মসজিদটি আবার সংস্কার করা হবে। এ জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

আলমোহাদ রাজবংশ দ্বাদশ শতাব্দীর দিকে এই মসজিদটি নির্মাণ করেছিল। মারাকেশ শহর দখলের আগে অ্যাটলাস উপত্যকার এই জায়গায় ছিল এই রাজবংশের রাজধানী। এরপর এই অঞ্চল থেকেই উত্তর আফ্রিকা ও স্পেন জয় করে আলমোহাদ শাসকরা।

ঐতিহাসিক এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছিল ইউনেস্কো। জাতিসংঘের এই সংস্থাটি বলছে, তারা তিনমল মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা শুনেছেন। তবে ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য একটি দল পাঠানোয় অপেক্ষায় আছেন তারা।

গত শুক্রবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এরই মধ্যে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া ভূমিকম্পে অ্যাটলাস পর্বতমালার আশপাশে বিভিন্ন ঐতিহাসিক ভবনের পাশাপাশি ইট ও মাটির তৈরি ঘরবাড়ি ধসে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X