কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের কয়েক মিনিট আগে জন্ম নেওয়া শিশুটির বাস এখন সড়কে

খাদিজা ও তার নবজাতক মেয়ে। ছবি : সংগৃহীত
খাদিজা ও তার নবজাতক মেয়ে। ছবি : সংগৃহীত

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের মাত্র কয়েক মিনিট আগে খাদিজার মেয়ের জন্ম হয়। শিশুটির এখনো নামই রাখা হয়নি। অথচ পৃথিবীতে তার প্রথম ঘর খোলা আকাশের নিচে। সড়কের পাশের তাঁবুতে মা-বাবার সঙ্গেই বাস করছে শিশুটি।

গত শুক্রবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে মরক্কোয়। সময় যত গড়াচ্ছে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভয়াবহ তথ্য উঠে আসছে। এরই মধ্যে নিহতের সংখ্যা দুই হাজার ১০০ ছাড়িয়েছে। সমসংখ্যক মানুষ আহতও হয়েছেন।

সৌভাগ্যবশত ভয়াবহ এই ভূমিকম্পে খাদিজা ও তারা মেয়ের কিছু হয়নি। তবে মারাকেশের যে হাসপাতালে তারা ছিলেন তা খালি করা হয়েছে। শিশুটির জন্মের মাত্র তিন ঘণ্টা পরই তাদের হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়। অবশ্য বের করে দেওয়ার আগে তাদের সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

খাদিজা বলেন, ভূমিকম্প পরবর্তী পরাঘাতের ভয়ে তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) আমাদের চলে যেতে বলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের এমন কথায় শুক্রবার ভোরেই নবজাতক ও স্ত্রীকে নিয়ে গ্রামে যেতে ট্যাক্সি ভাড়া করেন খাদিজার স্বামী। তাদের বাড়ি আটলাস পর্বতমালার তাদদার্টে, যা মারাকেশ শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

কিন্তু পথিমধ্যে তারা দেখতে পান, ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে গ্রামে যেতে না পেরে সড়কের পাশে তাঁবুতেই বাস করছেন তারা।

মেয়েকে কোলে নিয়ে খাদিজা বলেন, আমরা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য-সহায়তা পাইনি। গ্রামের মানুষের কাছ থেকে কিছু কম্বল নিয়েছি। আমাদের একমাত্র আল্লাহ আছে।

আপাতত তাঁবুতেই তাদের বাস। এভাবে কদিন থাকতে হবে তা-ও জানেন না। গ্রামের আত্মীয়রা তাদের জানিয়েছেন, সেখানে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে তারাও জানেন না, বসবাসের উপযোগী বাড়িঘর আদৌ পাবেন কিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X