কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ
মরক্কোয় ভূমিকম্প

যে গ্রামের সবাই নিহত বা নিখোঁজ

মরক্কোয় নিহতের সংখ্যা দুই হাজার ১০০ ছাড়িয়েছে। ছবি : সংগৃহীত
মরক্কোয় নিহতের সংখ্যা দুই হাজার ১০০ ছাড়িয়েছে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পের পরপর মরক্কোর অ্যাটলাস পর্বতমালার তাফেঘাঘতে গ্রাম পরিদর্শন করেছে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমটির কাছে গ্রামের ভয়াবহ পরিস্থিতি কথা তুলে ধরেছেন বাসিন্দারা। ওই গ্রামের এক বাসিন্দা বলেন, তাদের গ্রামের সব মানুষ হয় হাসপাতালে, আর না হয় মারা গেছেন।

গত শুক্রবার শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে মরক্কোয়। সময় যত গড়াচ্ছে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভয়াবহ তথ্য উঠে আসছে। এরই মধ্যে নিহতের সংখ্যা দুই হাজার ১০০ ছাড়িয়েছে। সমসংখ্যক মানুষ আহতও হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ধুলো-পাথরের ধ্বংসস্তূপ পার হয়ে ওই গ্রামে যান তাদের সাংবাদিক। ইট ও পাথরের তৈরি গ্রামের পুরনো ধাঁচের বাড়িগুলো কোনোভাবেই এই মাত্রার ভূমিকম্প সামাল দেওয়ার মত ছিল না। ফলে গ্রামের কেউ ভূমিকম্প থেকে নিজেদের রক্ষা করতে পারেনি।

ভূমিকেম্পর আগে তাফেঘাঘতে গ্রামে ২০০ মানুষ বসবাস করতেন। তাদরে মধ্যে ৯০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে হাসান নামে এক বাসিন্দা বলেন, ‘তারা (নিখোঁজরা) সরে যাওয়ার সুযোগ পায়নি। তাদের হাতে নিজেদের বাঁচানোর সময়ও ছিল না।

তিনি আরও বলেন, আল্লাহ আমাদের এই পরিস্থিতির মুখোমুখি করেছেন। সবকিছুর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তবে আমাদের এখন সরকারের সহায়তা প্রয়োজন। তারা মানুষকে সহায়তা করায় অনেক দেরি করে ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X