কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস জানায়, মঙ্গলবার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পেট্রোল রাস্তায় ছড়িয়ে পড়ে। এ সুযোগে এলাকাবাসী জড়ো হয়ে পেট্রোল সংগ্রহ শুরু করেন। চালক ও নিরাপত্তাকর্মীদের বাধা সত্ত্বেও তারা সরে যাননি। এমন সময় আচমকা বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা ছড়িয়ে পড়ে চারপাশে।

কর্তৃপক্ষ জানায়, আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে ছুটে আসে। পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের বাধা দেওয়া সম্ভব ছিল না। নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার পর এ ধরনের ঘটনা অনেকটা স্বাভাবিক।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাংকার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করছিলেন। ধারণা করা হচ্ছে, আহত অনেকের মৃত্যু ঘটবে।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, দুর্ঘটনার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন বাহিনী সক্রিয় রয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X