কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। যে কোনো সময় আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরছে। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গ এর নেপথ্য কারণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন। খবর আলজাজিরার।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এমন দাবি করেন। তবে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।

কিন্তু ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেন। এ কথা সত্য যে, দেশটি গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি।

ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত এক হাজার বছরের আর কখনো দেখা যায়নি! এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য! কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি, “এখনই তা নয়!” হামাস সঠিক কাজটি করবে, এখনো এমন আশা করা যায়। তারা যদি তা না করে, তাহলে দ্রুত, ক্রুদ্ধ ও নির্মমভাবে হামাসের পতন হবে। মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন, তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন। যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা ‘হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন’।

এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়।

তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X