কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ভয়াবহ হত্যাযজ্ঞ

আরএসএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশারে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছে। শহরটি দখলের পর থেকে গণহত্যা, লুটপাট ও যৌন সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।

সুদানের মিসরস্থ রাষ্ট্রদূত ইমাদেলদিন মুস্তাফা আদাওয়ি কায়রোতে এক সংবাদ সম্মেলনে বলেন, আরএসএফ এল-ফাশারে যুদ্ধাপরাধ করেছে, যা গণহত্যার সমান। তিনি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে। তবে আমিরাত এই অভিযোগ অস্বীকার করেছে।

রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে। তিনি আরএসএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার আহ্বান জানান। পাশাপাশি জানান, ইউএই আলোচনায় থাকলে সুদান শান্তি আলোচনায় অংশ নেবে না।

গত সপ্তাহে দেড় বছর অবরোধের পর এল-ফাশার দখল করে আরএসএফ। এটি ছিল উত্তর দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সরকারি হিসেবে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সংখ্যাটা আরও অনেক বেশি। প্রায় ৬২ হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছে। তারা এখন উত্তরাঞ্চলের আল-দাব্বাহ শিবিরে মানবেতর জীবন যাপন করছে।

শহর থেকে পালানো এক ব্যক্তি আদম ইয়াহিয়া আলজাজিরাকে বলেন, রাস্তা ভরে ছিল মৃতদেহে। আরএসএফ যাকে দেখছে তাকেই গুলি করছে। পুরুষ, নারী, শিশু কেউ রক্ষা পায়নি।

আরেক নারী রাশা জানান, আরএসএফ সদস্যরা তাকে আটক করে যৌন নির্যাতন করেছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সোলিদারিতে ইন্টারন্যাশনাল জানিয়েছে, এল-ফাশারে এখন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। শহরে আটকা পড়া ১৫ হাজারের বেশি মানুষ এখনো নিরাপদে সরানো যায়নি।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতে লাখো মানুষ গৃহহীন হয়েছে এবং দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে। সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X