কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় ভয়াবহ বন্যা : ৮ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

বন্যায় বিধ্বস্ত লিবিয়ার একটি এলাকা। ছবি : এপি
বন্যায় বিধ্বস্ত লিবিয়ার একটি এলাকা। ছবি : এপি

চলতি মাসে বন্যায় ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে লিবিয়ার অন্যতম শহর দেরনা। অঞ্চলটিতে চলতি মাসে বন্যায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় শহরের সাবেক ও বর্তমান ৮ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন লিবিয়ার চিফ প্রসিকিউটর। তার অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

চলতি মাসের ১১ তারিখে দেরনা শহরে দুটি বাঁধ ভেঙে যায়। এ সময় শহরে ঘুর্ণিঝড় ডেনিয়েলের প্রভাবে ভারী বন্যা হয়। এতে শহরে প্রায় ২৫ শতাংশ এলাকা ডুবে যায় বলে জানান শহরের কর্মকর্তারা। এ ঘটনায় ৩৮০০ লোক নিহত হন। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যমতে, বন্যায় শহরের প্রায় ১০ হাজার লোক নিখোঁজ হয়েছেন।

সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল প্রসিকিউটর অল-সিদ্দিক আল সৌর বলেন, আইনজীবীরা রোববার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ সাত কর্মকর্তা হলেন পানি সম্পদ কর্তৃপক্ষ এবং বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্যোগ মোকাবেলা ভুল পদক্ষেপের অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে দেরনার বহিষ্কৃত মেয়র আব্দুলমেনাম আল-ঘাইতিকেও জিজ্ঞাসাবাদের কথা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব কর্মকর্তারা অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করার মতো প্রমাণ দিতে পারেননি। ফলে তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর বলেন, আটক এ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তলব করা হবে।

গত সপ্তাহে আল সৌর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ দুটিতে ১৯৯৮ সাল থেকে ফাটল দেখা দিয়েছিল। পরে ২০১০ সালে তুরস্কের একটি কোম্পানি এটির মেরামতকাজ শুরু করে। কিন্তু কয়েক মাস পর ২০১১ সালে লিবিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে এ কাজ বন্ধ হয়ে যায়। ফলে বিষয়টিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

চিফ প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বর্তমানে তদন্তে তুরস্ক ও লিবিয়ার পানি বিভাগের মধ্যকার চুক্তিতে বাঁধের রক্ষণাবেক্ষণে ত্রুটির বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

এর আগে গত সোমবার দেরনা শহরে বিক্ষোভ করে বিক্ষুদ্ধ নগরবাসী। এ দিন সন্ধ্যায় দেরনার মেয়র আব্দুলমেনাম আল-ঘাইতির বাসভবনে আগুন দেন বিক্ষুব্ধরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X