শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১২:৩৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি সেনাসহ সব শান্তিরক্ষীকে সরাতে বলল মালি

মালির এক বৃদ্ধকে চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। ছবি : সংগৃহীত
মালির এক বৃদ্ধকে চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। ছবি : সংগৃহীত

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সব শান্তিরক্ষীকে প্রত্যাহার করে নিতে বলেছে মালির সামরিক সরকার। তারা দাবি করছে, এই বাহিনী দেশটির নিরাপত্তা ইস্যুগুলো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে শান্তিরক্ষী মিশনে ১৫ হাজার বিদেশি সৈন্য অবস্থান করছে। এর মধ্যে বাংলাদেশি সৈন্যের সংখ্যা প্রায় দেড় হাজার।

দেশটির দাবি, শান্তিরক্ষীদের ‘শান্তি রক্ষার’ যে কাজে মোতায়েন করা হয়েছিল, সেটি ‘ব্যর্থ’ হয়েছে। ফলে ‘কোনো বিলম্ব ছাড়া’ তাদের মালি ছাড়তে হবে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার এ নিয়ে একটি বৈঠক হয়। সেখানে মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লায়ে দিপো বলেছেন, শান্তিরক্ষীদের এখন চলে যেতে হবে।

এ বৈঠকের পর মালিতে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান এল ঘাসিম ওয়েন বলেছেন, আয়োজক দেশের সম্মতি ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করা ‘প্রায় অসম্ভব’। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি এমন এক সিদ্ধান্ত, যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে এখনই নিতে হবে।

আলজাজিরার সাংবাদিক ক্রিস্টেন স্যালুমি বলেছেন, জাতিসংঘের মিশনের মেয়াদ এই মাসেই শেষ হয়ে যাবে। কিন্তু মালি আর এটির মেয়াদ বাড়াতে চায় না।

তিনি বলেছেন, মালির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে শঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ ১০ বছর ধরে তাদের দেশে অবস্থান করছে। আর যে সহিংসতা বন্ধ এবং নিরাপত্তাহীনতা দূর করতে জাতিসংঘ সেনা পাঠিয়েছিল; সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, উল্টো পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

মালির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরও জানিয়েছেন, দেশটির সাধারণ মানুষ শান্তিরক্ষীদের আর বিশ্বাস করেন না। তারাই এখন শান্তিরক্ষীদের সরিয়ে নিতে আন্দোলন করছেন।

আগামী ৩০ জুন মালি মিশনের মেয়াদ শেষ হওয়ার পর এটির মেয়াদ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্য দেশগুলোর মধ্যে অন্তত ৯টি দেশকে সম্মতি দিতে হবে। এ ছাড়া পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের কোনো দেশই ভেটো দিতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X