কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী হত্যা

সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। ছবি : সংগৃহীত
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। ছবি : সংগৃহীত

গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীকে হত্যার অভিযোগে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে তুরস্ক। শুক্রবার (১২ জানুয়ারি) এই গ্রেপ্তারি পরোয়ানি বাতিল করে রায় দিয়েছেন তুর্কি আদালত। খবর রয়টার্সের।

গত ৩০ নভেম্বর অভিযুক্ত মোহাম্মদ হাসান শেখ মাহমুদ তুর্কি শহর ইস্তাম্বুলে প্রকাশ্য দিবালোকে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। গাড়িচাপার কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। দুর্ঘটনার সময় মোহাম্মদ হাসান যে গাড়ি চালাচ্ছিলেন সেটি তুরস্কের সোমালি কনস্যুলেটের।

এ ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর ২ ডিসেম্বর তুরস্ক ছেড়ে চলে যান মোহাম্মদ হাসান। এরপর ৬ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক।

গত মাসে তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুঙ্ক বলেছেন, মোহাম্মদ হাসান আদালতের শুনানি অংশ নিতে তুরস্কে ফিরে আসবেন বলেই তার প্রত্যাশা। এরপর তিনি ইস্তাম্বুলে আসেন এবং শুক্রবার বিকেলে আদালতে হাজির হন। আদালতে তিনি আত্মপক্ষ সমর্থন করে দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালককে দায়ী করেন। শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেন আদালত। একই সঙ্গে এই মামলার ভবিষ্যৎ শুনানি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বেশ উষ্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটির অবকাঠামো খাতে বিনিয়োগ ছাড়াও সোমালিদের সামরিক প্রশিক্ষণ ও মানবিক সহায়তা দিয়ে থাকে আঙ্কারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X