কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। ছবি : সংগৃহীত
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। ছবি : সংগৃহীত

গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীকে হত্যার অভিযোগে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গত শুক্রবার এই গ্রেপ্তারি পরোয়ানি জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তুর্কি পুলিশ বলছে, অভিযুক্ত মোহাম্মদ হাসান শেখ মোহামুদ গত ৩০ নভেম্বর তুর্কি শহর ইস্তাম্বুলে প্রকাশ্য দিবালোকে ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। গাড়িচাপার কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। দুর্ঘটনার সময় মোহাম্মদ হাসান যে গাড়ি চালাচ্ছিলেন যেটি তুরস্কের সোমালি কনস্যুলেটের।

মোহাম্মদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। তবে তুর্কি কর্মকর্তারা ধারণা করছেন, এরই মধ্যে প্রেসিডেন্টপুত্র দেশ ছেড়ে পালিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোল। ভিডিওতে দেখা যায়, ইস্তাম্বুলের ব্যস্ত সড়কের মোড়ে একটি মোটরসাইকেলের পেছনে একটি গাড়ি ধাক্কা দিচ্ছে। এ ঘটনার পর মোটরসাইকেল আরোহী ইউনুস এমরে গোকারকে (৩৮) হাসপাতালে নেওয়া হয়। তবে ছয় দিন চিকিৎসার পর বুধবার মারা যান তিনি। ইউনুস এমরে পেশায় একজন কুরিয়ার কর্মী এবং দুই সন্তানের বাবা ছিলেন।

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের ছেলে।

তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বেশ উষ্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটির অবকাঠামো খাতে বিনিয়োগ ছাড়াও তাদের সামরিক প্রশিক্ষণ ও মানবিক সহায়তা দিয়ে থাকে আঙ্কারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১০

সুখবর দিলেন সামান্থা

১১

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১২

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৩

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৪

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৫

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৭

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৮

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৯

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

২০
X