কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

না খেয়ে মারা যায় বেকুবরা, দাবি উগান্ডার মন্ত্রীর

উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওকেলো ওরিয়েম। ছবি : সংগৃহীত
উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওকেলো ওরিয়েম। ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দরিদ্রপীড়িত দেশ উগান্ডা। এমন একটি দেশে ক্ষুদায় মারা যাওয়াকে বোকামির সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন এক মন্ত্রী। তার দাবি উগান্ডায় কৃষিকাজের জন্য অনুকূল জলবায়ু ও পর্যাপ্ত উর্বর জমি রয়েছে। ফলে দেশটিতে বেকুব লোকজন ছাড়া আর কেউ ক্ষুদায় মারা যেতে পারে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি উগান্ডাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওকেলো ওরিয়েম বলেন, ‘ওই ব্যক্তি কেবল একজন বোকা, সত্যিকারের বোকা, যে উগান্ডায় ক্ষুধায় মারা যেতে পারে।’ এরপরই দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি।

উগান্ডার সরকারি মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে উত্তর-পূর্ব উগান্ডায় ২ হাজার ২০০ জনের বেশি মানুষ অনাহার ও ক্ষুধা-সম্পর্কিত অসুস্থতায় মারা গেছেন। কিন্তু ওরিয়েম যুক্তি দিয়ে বলেছেন, উগান্ডার অনুকূল জলবায়ু ও উর্বর জমির কারণে মানুষকে নিজের জন্য খাদ্য উৎপাদন করতে পারা উচিত।

উগান্ডার এ মন্ত্রী জানান, কেউ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে তার জন্য উগান্ডায় জমি আছে। জলবায়ু পরিবর্তন সত্ত্বেও আবহাওয়া ঠিক আছে। প্রশ্ন ছুড়ে দিয়ে ওরিয়েম বলেন, কেউ যদি সকালে বের হয়ে দ্বিগুণ প্রচেষ্টা চালায়, চাষের জন্য জমি প্রস্তুত করেন এবং সঠিকভাবে বীজ রোপণ করেন এবং শেষে নিজের গাছের রক্ষণাবেক্ষণ করেন, তাহলে তিনি খাদ্য জোগাতে ব্যর্থ হন কী করে?’

গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অনাহারে অনেক লোকের প্রাণহানির কারণ হওয়ার পাশাপাশি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে খাদ্য ঘাটতি প্রায় ৫ লাখ মানুষকে ‘তীব্র ক্ষুধা’র মুখে ফেলেছে বলে উগান্ডা মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১০

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১১

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১২

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৩

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৪

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৫

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৭

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৮

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৯

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

২০
X