কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিমের খোসা ভাগ্য বদলে দিল তরুণের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেলে দেওয়া ডিমের খোসায় বদলে যাচ্ছে তাদের ভাগ্য। এই খোসা থেকেই তৈরি হচ্ছে টাইলস। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হওয়ায় দিন দিন এই টাইলসের চাহিদাও বাড়ছে। এমন অভিনব উপায়ে টাইলস বানানোর কারিগর উগান্ডার একজন উদ্যোক্তা। টাইলসের মূল উপাদান ডিমের খোসা হওয়ায় দামে যেমন কম, তেমনি সবার নজরও কাড়ছে এটি।

প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা। কিন্তু তাতে মোটেও বিচলিত নন গডফ্রে সেনগনজি। বিদেশ থেকে আমদানি করা টাইলস দেখতে যেমন সুন্দর। সেগুলো টেকসইও বটে। কিন্তু সেনগনজি যে টাইলস বানাচ্ছেন, তার সঙ্গে এগুলোর তুলনা নেই। সাধারণত চীন, ইতালি, তুরস্ক ও মিসরের মতো দেশ থেকে উগান্ডায় টাইলস আমদানি করা হয়। এসব টাইলস ক্লে সিরামিক, পোরসেলিন বা মার্বেল ও গ্রানাইট দিয়ে তৈরি।

অন্যদিকে সিমেন্টের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে টাইলস বানান সেনগনজি। তার তৈরি করা টাইলসের মূল উপাদানই হচ্ছে ডিমের খোসা। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এমন টাইলস সফলও প্রমাণিত হয়েছে। সিমেন্ট দিয়ে বানানো টাইলসের তুলনায় সেনগনজির তৈরি করা টাইলস হালকা। আবার দামও খুব কম। কিন্তু যেহেতু সিমেন্টের তৈরি টাইলস শক্ত ও দীর্ঘস্থায়ী হয়, তাই সেনগনজি তার টাইলসেও সিমেন্ট ব্যবহার করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, আমি টাইলস তৈরিতে ডিমের খোসা ব্যবহার করার কারণ হলো এর অনন্য বৈশিষ্ট্য। প্রথমত এগুলো শক্তিশালী এবং হালকা। আর তাই এগুলোই একটি টাইলসের মৌলিক বৈশিষ্ট্য। এটি শক্তিশালী এবং একই সাথে হালকা হতে হবে।

মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক করেছে ৩১ বছর বয়সী সেনগেনজি। উগান্ডার রাজধানী কামপালার একটি শহরতলী কিটিজিতে এই টাইলস তৈরির কারখানা বানিয়েছেন তিনি। ডিমের খোসা থেকে টাইলস বানানোর পাশাপাশি কয়লাও তৈরি করছেন তরুণ এই উগান্ডান। সস্তায় এমন টেকসই টাইলস পেয়ে স্থানীয়রাও খুশি। তবে ফেসবুকের বদৌলতে বাইরের লোকজনও আসছে সেনগেনজির টাইলস কিনতে।

উগান্ডার ৬৭ শতাংশ জনগোষ্ঠীর থাকার মানসম্মত কোনো ব্যবস্থা নেই। এজন্য বেশির ভাগ বাড়িঘর মানহীন উপাদান তৈরি করতে বাধ্য হন তারা। অনেকে আবার ফ্লোর হিসেবে শুধুমাত্র সিমেন্টই ব্যবহার করেন। কিন্তু এ ধরনের ফ্লোরে সাধারণত ফাটল ধরে দ্রুত। আবার ধুলাও জমে। এতে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় এবং অ্যাজমার মতো শ্বাস-প্রশ্বাসজনিত রোগ ছাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X