কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা হাতিয়েছে একটি চক্র

বিএফআইইউয়ের লোগো। ছবি : সংগৃহীত
বিএফআইইউয়ের লোগো। ছবি : সংগৃহীত

আমি খালেদা জিয়া বলছি—কণ্ঠ নকল করে এমন কথা বলে ১১ মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সেই প্রতারককে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেনের নামে জমা হয় ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয় ব্যাংক থেকে। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বিএফআইইউ। জব্দ করা হয় মোতাল্লেছ ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা। তবে মোতাল্লেছের ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য বলছে, তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ ছিল। তাহলে কীভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেছ ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেছ। যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি।

জানা গেছে, টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেছের ভাই (কাজিন) পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান। যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।

তবে অকো-টেক্স লিমিটেডের পরিচালক মো. মোতাল্লেছ হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X