কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জনস্বার্থে ৩৫ বছরের অবস্থান বদলাল বিএনপি : সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ। পুরোনো ছবি
সালাহউদ্দিন আহমদ। পুরোনো ছবি

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৯১ সালে জাতীয় মনোভাবের সঙ্গে একমত হয়ে বিএনপি উপজেলা পর্যায়ে থাকা আদালত তুলে দেয়। তবে আগের অবস্থান পরিবর্তন করে নতুন করে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে বিএনপি।

সোমবার (০৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৩৫ বছর আগের সেই সিদ্ধান্তে কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। বিভিন্ন চৌকি আদালত ও দ্বীপাঞ্চল মিলিয়ে বর্তমানে যে ৬৭টি আদালত আছে, সেটাও তখনকার সিদ্ধান্তে। কিন্তু সময় পরিবর্তিত হয়েছে। আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। জাতির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে। সেই বিবেচনায় বিএনপি নতুন করে এ প্রস্তাবে একমত হয়েছে।

তিনি আরও বলেন, জরুরি অবস্থা জারির বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। তবে জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাব উত্থাপন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার রক্ষার বিষয়টি বিস্তর। বিএনপি মনে করে, এই বিস্তারিত আলোচনা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে হওয়া উচিত।

তিনি জানান, সার্বিকভাবে ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি প্রস্তাবের সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে। আদালত সম্প্রসারণ প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কয়েকটি সংযুক্তি রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের সঙ্গেও আলোচনার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X