মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:৫৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়া যাচ্ছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী, সামরিক সম্পর্কে জোর

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। কোরিয়া যুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে শোইগুর নেতৃত্বে এই রুশ প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফরে যাচ্ছে। খবর আরটি।

এর আগে গতকাল সোমবার (২৪ জুলাই) উত্তর কোরিয়ার এই অনুষ্ঠানে যোগ দিতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছে চীন। চীনের এ ঘোষণার এক দিন পর আজ উত্তর কোরিয়ায় রুশ প্রতিনিধিদল পাঠানোর কথা জানাল রাশিয়া।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৭ জুলাই উত্তর কোরিয়া সফর করবে রাশিয়ান প্রতিনিধিদল। তারা কোরিয়ান জনগণের বিজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিন অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন : মার্কিন সাবমেরিন পৌঁছাতেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বিবৃতিতে আরও বলা হয়, এ সফর রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদার করবে। দুদেশের সহযোগিতা উন্নয়নকে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাবে।

ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে বিশ্ব থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। এরপরও মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক উষ্ণ রয়ে গেছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়া থেকে লাখ লাখ আর্টিলারি শেল ও রকেট কিনেছে রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X